দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
গ্রুপ ‘বি’ এর পয়েন্ট টেবিলে দুই নম্বরে থাকা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রতিপক্ষ জাপান অনূর্ধ্ব-১৯ দল। আগের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে বড় ব্যবধানে হারিয়ে বলা যায় সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে টাইগার যুবারা।
আইসিসি একাডেমির দুই নম্বর মাঠে অনুষ্ঠিত হওয়া এই ম্যাচে জাপানের বিপক্ষে টস জিতে সিদ্ধান্ত নিয়েছে বোলিং করার। অন্যদিকে জাপান নিজেদের প্রথম ম্যাচে হেরে রয়েছে পয়েন্ট টেবিলের তলানিতে।
বাংলাদেশ অ-১৯ একাদশ: আশিকুর রহমান (উইকেট রক্ষক), জিসান আলম, মোহাম্মদ রিজওয়ান, আরিফুল ইসলাম, মোহাম্মদ শিহাব জেমস, আহরার আমিন, শেখ পারভেজ জীবন, মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), রোহানাত দৌল্লা বর্ষন, ইকবাল হোসেন ইমন, মারুফ মৃধা।
জাপান অ-১৯ একাদশ: নিহার পারমার, কোজি আবে (অধিনায়ক), কাজুমা কাতো-স্টাফোর্ড, শোতারো হিরাতসুকা, চার্লস হিঞ্জ, হুগো কেলি, চিহায়া আরকাওয়া (উইকেট রক্ষক), কিফার লেক, আরভ তিওয়ারি, হিরোটাকে কাকিনুমা, আদিত্য ফাড়কে।
এমআর/এম