দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণে বাংলাদেশকে প্রায় ৫ হাজার ৬০০ কোটি টাকা (৭৬ হাজার ৬৩৫ মিলিয়ন জাপানিজ ইয়েন) ঋণ সহায়তা দেবে জাপান সরকার।
রোববার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ সরকার এবং জাপান সরকারের মধ্যে এ বিষয়ে বিনিময় নোট ও ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের এনইসি-২ সভা কক্ষে ওই চুক্তি সই হয়।
বাংলাদেশ সরকারের পক্ষে বিনিময় নোট ও ঋণচুক্তি সই করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী। জাপান সরকারের পক্ষে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি এবং বাংলাদেশে অবস্থিত জাইকা অফিসের সিনিয়র রিপ্রেজেন্টেটিভ হিরোশি ইয়োশিদা চুক্তিতে সই করেন।
ঋণচুক্তি সই শেষে অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, জাপান সরকারের ৪৪তম ওডিএ লোন প্যাকেজের তৃতীয় ব্যাচের আওতাধীন ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ’ প্রকল্পের তৃতীয় পর্যায়ের ঋণের জন্য বিনিময় নোট ও ঋণচুক্তি সই হয়েছে।
ঋণচুক্তিটির আওতায় বাংলাদেশকে ৭৬ হাজার ৬৩৫ মিলিয়ন জাপানিজ ইয়েন (আনুমানিক ৫১৭.২৭ মিলিয়ন মার্কিন ডলার) ঋণ সহায়তা দেবে জাপান সরকার।
এই ঋণচুক্তিতে সিভিল ওয়ার্কসের জন্য বাৎসরিক ১ দশমিক ৩০ শতাংশ সুদহার ও পরামর্শ সেবার জন্য শূন্য দশমিক ২০ শতাংশ সুদহারের সহজ শর্ত সংযুক্ত করা হয়েছে। বাংলাদেশের টেকসই উন্নয়ন ও অগ্রগতির ক্ষেত্রে জাপানের অব্যাহত সহযোগিতার বহিঃপ্রকাশ হিসেবে এই ঋণ পরিশোধের সময়কাল নির্ধারণ করা হয়েছে ৩০ বছর।
জাইকার মিডিয়া সহযোগী ফরথোট পিআর লিমিটেড জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের কার্যক্রম আরও বিস্তৃত করতে এই ঋণচুক্তি করা হয়।
প্রকল্পের আওতায় নতুন প্যাসেঞ্জার টার্মিনাল বিল্ডিং (টার্মিনাল ৩), নতুন কার্গো কমপ্লেক্স ও বহু স্তরবিশিষ্ট গাড়ি পার্কিং নির্মাণ করা হচ্ছে। এছাড়াও, এই ঋণের অধীনে অন্যান্য ট্রান্সপোর্ট মোডের সঙ্গে যোগাযোগ, পয়োনিষ্কাশন ট্রিটমেন্ট প্ল্যান্ট ও পানি সরবরাহ ব্যবস্থার মতো আনুষঙ্গিক সুবিধাদিতে অর্থায়ন করা হবে।
এও