দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মহাশূন্যে সফলভাবে একটি সামরিক গোয়েন্দা স্যাটেলাইট পাঠানোর দাবি করেছে উত্তর কোরিয়া। চলতি বছর দুই বার মহাশূন্যে গোয়েন্দা স্যাটেলাইট পাঠাতে ব্যর্থ হলেও তৃতীয় দফায় এসে সফল হলো দেশটি। খবর বিবিসি’র।
গত সেপ্টেম্বরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। এরপরই মহাশূন্যে এই স্যাটেলাইট পাঠাল উত্তর কোরিয়া। ওই বৈঠকে পিয়ংইয়ংকে মহাকাশ কর্মসূচিতে সহায়তার প্রস্তাব দিয়েছিল মস্কো।
পিয়ংইয়ংয়ের এমন দাবির পর দক্ষিণ কোরিয়ার জানিয়েছে, ওই স্যাটেলাইটটি কার্যক্রম শুরু করেছে কিনা, সেটি তারা এখনও নিশ্চিত নয়। তবে উত্তর কোরিয়া রাশিয়ার সহায়তা পেয়েছে বলে তাদের বিশ্বাস।
এদিকে পিয়ংইয়ং মহাশূন্যে গোয়েন্দা স্যাটেলাইট পাঠানোর খবরে উত্তর কোরিয়ার সঙ্গে নিজেদের সীমান্ত এলাকায় নজরদারি শুরুর ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া। দুই দেশ সামরিক উত্তেজনা কমাতে ২০১৮ সালে একটি চুক্তিতে সীমান্তে নজরদারি বন্ধের বিষয়ে একমত হয়েছিল।
উত্তর কোরিয়ার বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, ওই স্যাটেলাইটের নাম মাল্লিগং-১। স্যাটেলাইটটি কক্ষপথে ‘নিখুঁতভাবে’ প্রবেশ করেছে। লঞ্চের পুরো প্রক্রিয়া নজরদারি করেছেন কিম জং উন।
এ ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ। পরমাণু মিসাইল কর্মসূচির কারণে আগে থেকেই উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও জাপানসহ অন্যান্য দেশ।
জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তি ব্যবহার করে উত্তর কোরিয়া কোনো লঞ্চ করলে তা নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট রেজুলেশনের সঙ্গে সাংঘর্ষিক। তিনি উত্তর কোরিয়াকে পরমাণু নিরস্ত্রীকরণের পথ বেছে নিতে আবারও আহ্বান জানান।
এইউ