দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকায় দূতাবাস বন্ধ করে দিয়েছে উত্তর কোরিয়া। রোববার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।
এর ফলে এখন থেকে নয়াদিল্লির উত্তর কোরিয়ার দূতাবাস থেকে বাংলাদেশের দ্বিপক্ষীয় বিষয়গুলো দেখভাল করা হবে।
১৯৭৪ সালে প্রথমবারের মতো ঢাকায় দূতাবাস খোলে উত্তর কোরিয়া। এ মাসেই দেশটি ঢাকায় তাদের মিশন বন্ধ করে দেয়। উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক সুং ইয়ুপ ইতোমধ্যেই ঢাকা ত্যাগ করেছেন।
এদিকে শিগগিরই উত্তর কোরিয়া আবার দূতাবাস চালু করবে বলে ঢাকাকে জানিয়েছে।
প্রসঙ্গত, উত্তর কোরিয়ায় বাংলাদেশের দূতাবাস নেই। বেইজিংয়ের দূতাবাসের মাধ্যমে উত্তর কোরিয়ার সঙ্গে যোগাযোগ রাখে বাংলাদেশ।
এইউ