দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্লাস্টিক দূষণের কারণে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্যে পেপসিকোর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বাফেলো নদী দূষিত এবং জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত করার অভিযোগ উঠেছে। খবর বিবিসি’র।
মামলার নথিতে জানা যায়, এই দূষণের পেছনে পেপসিকো একমাত্র সবচেয়ে বড় শনাক্তকারী প্রতিষ্ঠান। পেপসিকোর মুখপাত্র বিবিসিকে বলেন, আমরা প্লাস্টিকের ব্যবহার কমানোর ব্যাপারে আমাদের যাত্রায় স্বচ্ছ ছিলাম।
গত সপ্তাহে নিজেদের প্লাস্টিক বোতল নিয়ে কোকাকোলা, ডানোন ও নেসলের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ ওঠে। পেপসি, ডোরিটোস এবং অন্যান্য স্ন্যাকস তৈরি করে পেপসি। এই প্রতিষ্ঠানটি নেসলের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম খাদ্য কোম্পানি।
পরিবেশের বারোটা বাজানোর জন্য যুক্তরাষ্ট্রে বিভিন্ন কোম্পানি চাপের মুখে রয়েছে। সেই তালিকায় সর্বশেষ যুক্ত হলো মার্কিন এই জায়ান্ট।
মামলায় অভিযোগ করা হয়, প্লাস্টিকের কারণে ঝুঁকির বিষয়ে সাধারণকে সতর্ক করতে ব্যর্থ হয়েছে পেপসি। এছাড়া দূষণের বিরুদ্ধে লড়াই নিয়ে প্রচারণায় বিভ্রান্ত করার মাধ্যমে রাজ্যের আইন ভঙ্গ করেছে প্রতিষ্ঠানটি।
নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমস বলেন, তাদের পণ্য আমাদের পরিবেশ এবং জনস্বাস্থ্যের ক্ষতি করে না এমন দাবি কোনো কোম্পানিই করতে পারবে না।
বর্তমানে পেপসিকো কমপক্ষে ৮৫ ধরনের বেভারেজ ব্র্যান্ড এবং ২৫ ধরনের স্ন্যাক ফুড ব্র্যান্ড সিঙ্গেল-ইউজ প্লাস্টিক কন্টেইনারে উৎপাদন ও বিপণন করে। গত বছর বাফেলো নদীর ১৩টি স্থান থেকে বর্জ্য সংগ্রহ করে লেটিটিয়ার অফিস। সেখানে দেখা যায়, সবচেয়ে বেশি পেপসিকোর প্লাস্টিকের বোতল রয়েছে।
এইউ