দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সর্বশেষ ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধের দায় যুক্তরাষ্ট্রের ওপর চাপিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার (১০ অক্টোবর) এই সংঘাতকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির ব্যর্থতা বলেও বর্ণনা করেন তিনি। খবর এপি’র।
রাশিয়া সফররত ইরাকি প্রধানমন্ত্রী মোহাম্মেদ আল-সুদানির সঙ্গে আলোচনার শুরুতে এ কথা বলেন পুতিন। তিনি বলেন, অনেকেই আমার সঙ্গে একমত হবেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নীতির ব্যর্থতা উচ্চতার উদাহরণ এটি।
রুশ প্রেসিডেন্ট আরও বলেন, যুক্তরাষ্ট্র বসতিস্থাপনের পক্ষে অবস্থান নিয়ে সমঝোতার উপায় খোঁজার কোনো চেষ্টাই করেনি, যা দুই পক্ষের কাছেই গ্রহণযোগ্য হতো। বরং এর উল্টোটাই করেছে। দুই পক্ষের ওপরই চাপ প্রয়োগ করে নিজেদের দৃষ্টিভঙ্গি চাপিয়ে দিয়েছে।
পুতিন বলেন, একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের জন্য জাতিসংঘের সাধারণ পরিষদের প্রস্তাব উপেক্ষা করে মার্কিন যুক্তরাষ্ট্র ‘ফিলিস্তিনি জনগণের গুরুত্বপূর্ণ স্বার্থ বিবেচনায় নিতে’ ব্যর্থ হয়েছে।
এইউ