দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হামাসের প্রধান ইসমাইল হানিয়াহ বলেছেন, লড়াই শেষ হওয়ার আগে তাদের কাছে বন্দী থাকা জিম্মিদের বিষয়ে ইসরায়েলের সঙ্গে কোনো আলোচনা করা হবে না। খবর বিবিসি’র।
তিনি বলেন, শত্রুদের বন্দীদের বিষয়ে যারাই আমাদের সঙ্গে যোগাযোগ করেছে তাদের জানিয়েছি লড়াই শেষ হওয়ার আগে এ নিয়ে আলোচনা হবে না। আর বন্দীদের মুক্তির বিনিময়মূল্য কী হবে তা হামাসই নির্ধারণ করবে।
শনিবার দক্ষিণাঞ্চলীয় ইসরায়েলে হামলা চালিয়ে ১০০ থেকে ১৫০ জনকে অপহরণ করে হামাস। এদিকে মঙ্গলবারও গাজা উপত্যকায় একের পর এক হামাসের লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
প্রসঙ্গত, হামাসের ওই হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৮ জন ইসরায়েলি নিহত হয়েছেন। আর ইসরায়েলি হামলায় অন্তত ৭০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের মধ্যে ১৪০ জনই শিশু।
এইউ