দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভূমধ্যসাগরীয় শহর আলেকজান্দ্রিয়ায় পর্যটকদের ওপর গুলি ছুড়েছেন একজন মিশরীয় পুলিশ। এ ঘটনায় দুই ইসরায়েলিসহ এক মিশরীয় নিহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
মিশরের নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে চলা এক্সটা নিউজ টেলিভিশন চ্যানেল জানিয়েছে, ওই হামলায় আরও একজন আহত হয়েছেন। আলেকজান্দ্রিয়ার পম্পেই পিলার সাইটে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা।
খবরে বলা হয়েছে, সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে। ইসরায়েলের জাকা রেসকিউ সার্ভিস জানিয়েছে, আলেকজান্দ্রিয়ায় দুই জন নিহত হয়েছে।
আলেকজান্দ্রিয়ায় হামলার বিষয়টি ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মিশরের বন্দরনগরী আলেকজান্দ্রিয়ায় ইসরায়েলি পর্যটকদের বহনকারী একটি বাসে একজন বন্দুকধারী গুলি চালিয়েছেন। ইসরায়েলিদের বাসে হামলার এই ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, ইসরায়েলে শনিবার হামাস হামলা চালানোর পর রোববার মিশরে এ ঘটনা ঘটল। উভয়পক্ষের এই লড়াইয়ে এ পর্যন্ত ২৫০ জন ইসরায়েলি নিহত হয়েছেন। আর তিন শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানা গেছে।
এইউ