দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এবার লেবানন থেকে ইসরায়েলে হামলার ঘটনা ঘটেছে। আল জাজিরা জানিয়েছে, লেবাননের সশস্ত্র গ্রুপ হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি বাহিনীর বন্দুকযুদ্ধ হয়েছে। রোববারের (৮ অক্টোবর) এই পাল্টাপাল্টি হামলার ঘটনা সীমানা ছাড়িয়ে আঞ্চলিক সংঘাতের সম্ভাবনাকে উসকে দিচ্ছে। শনিবার দক্ষিণাঞ্চলীয় ইসরায়েলে অতর্কিত হামলা চালায় হামাস। এতে অন্তত ২৫০ ইসরায়েলি নিহত হয়েছেন।
হামাসের হঠাৎ হামলায় অবাক ইসরায়েল অধিকৃত গাজা উপত্যকায় ব্যাপক বোমাবর্ষণ করেছে। এতে তিন শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিনি এই ছিটমহলটি ২০০৭ সাল থেকে ইসরায়েলি ভূমি, জল ও স্থল অবরোধে রয়েছে। হামাস ও অন্যান্য ফিলিস্তিনি গ্রুপ এই অবরোধের অবসান ঘটানোর দাবি জানিয়ে আসছে।
এদিকে ফিলিস্তিনি জনগণের সঙ্গে ‘একাত্মতা’ প্রকাশ করে ইসরায়েলের শেবা ফার্মে তিনটি পোস্টে গাইডেড রকেট ও আর্টিলারি দিয়ে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। লেবাননি এই গ্রুপটির পেছনে ইরানের সমর্থন রয়েছে। লেবানন শেবা ফার্মের মালিকানা দাবি করে আসছে। ১৯৬৭ সালে ছয় দিনের যুদ্ধে শেবা ফার্ম দখল করে নেয় ইসরায়েল।
হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, আমাদের অধিকৃত লেবাননের অবশিষ্ট অংশকে মুক্ত করার পথে এবং বিজয়ী ফিলিস্তিনি প্রতিরোধ এবং অটল ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করার জন্য, ইসলামী প্রতিরোধের শহীদ কমান্ডার হজ ইমাদ মোঘনিয়াহের গ্রুপগুলো দখলকৃত লেবানিজ শেবা ফার্মস অঞ্চলে ৩টি ইহুদিবাদী দখলদার স্থানকে লক্ষ্য করে রোববার হামলা চালিয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, লেবানন থেকে মর্টার নিক্ষেপের পর তারা ওই অঞ্চরে কামান নিক্ষেপ করেছে। তাদের একটি ড্রোন শেবা ফার্মের হার ডভ এলাকায় হিজবুল্লাহর একটি পোস্টে আঘাত করেছে বলেও জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।
এইউ