• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য প্রশংসা করলেও দিল্লি ঘোষণায় নাখোশ ইউক্রেন

দেশ টিভি ডেস্ক
  ১০ সেপ্টেম্বর ২০২৩, ১৩:১৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

এবারের জি-২০ সম্মেলনে সব সদস্য দেশের ঐকমত্যের ভিত্তিতে ‘দিল্লি ঘোষণা’ প্রকাশ করেছে ভারত। এই যৌথ ঘোষণাপত্রে উল্লেখিত বিষয়গুলোর ভূয়সী প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। তবে সেটি মনঃপুত হয়নি ইউক্রেনের। কিয়েভের দাবি, এই ঘোষণায় গর্বিত হওয়ার মতো কিছুই নেই।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান দিল্লি ঘোষণাকে ‘উল্লেখযোগ্য মাইলফলক’ উল্লেখ করে বলেছেন, জি-২০ সদস্যরা একত্রিত হয়ে যে বিভিন্ন সমস্যার সমাধান করতে পারে, এটি তারই প্রমাণ।

ব্রিটিশ প্রধানমন্ত্রী রিশি সুনাকও এই যৌথ ঘোষণাকে ইউক্রেন যুদ্ধের বিষয়ে ‘অত্যন্ত শক্তিশালী ভাষা’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, এই নথিটি দৃঢ় ভাষা, খাদ্যমূল্য এবং খাদ্য নিরাপত্তার ওপর যুদ্ধের প্রভাব তুলে ধরেছে।

তবে দিল্লি ঘোষণার বিষয়বস্তু নিয়ে মোটেও সন্তুষ্ট নয় কিয়েভ। ইউক্রেনীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেগ নিকোলেঙ্কোর দাবি, এই ঘোষণায় জি-২০র গর্ব করার মতো কিছু নেই।

তিনি বিশেষভাবে জি-২০র ঘোষণাপত্রে উল্লেখিত ‘দ্য ওয়ার ইন ইউক্রেন’ (ইউক্রেনে যুদ্ধ) শব্দগুলোর কথা উল্লেখ করেছেন। কিয়েভ এটিকে ‘দ্য ওয়ার এগেইনস্ট ইউক্রেন’ (ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ) বলা পছন্দ করে।

জি-২০ সম্মেলনের যৌথ ঘোষণায় বিশ্বনেতাদের ঐকমত্য অর্জন করে সবাইকে অবাক করেছে ভারত। কিন্তু দিল্লির ঘোষণাপত্র একটু ভালোভাবে পড়লেই দেখা যাবে, ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার নিন্দা জানানোয় এর ভাষা ততটা জোরালো নয়, যতটা গত বছরের বালি ঘোষণায় ছিল।

বালিতে ‘ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনের জন্য সবচেয়ে জোরালো ভাষায় নিন্দা’ জানানোয় নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছিলেন জি-২০ নেতারা। তবে পরিস্থিতি এবং নিষেধাজ্ঞার বিষয়ে অন্যান্য মতামত ও ভিন্ন মূল্যায়ন ছিল বলে উল্লেখ করা হয়েছিল ঘোষণাপত্রে।

দিল্লি ঘোষণায় যুদ্ধের জন্য সরাসরি রাশিয়ার সমালোচনা করা হয়নি। তবে এতে ‘বিশ্বব্যাপী খাদ্য ও জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে ইউক্রেন যুদ্ধের মানবিক দুর্ভোগ ও নেতিবাচক প্রভাব’ সম্পর্কে বলা হয়েছে। এখানেও সদস্য দেশগুলোর মধ্যে ‘পরিস্থিতির ভিন্ন মতামত ও মূল্যায়ন’-এর ব্যাপারে উল্লেখ রয়েছে।

এ বছরের ঘোষণায় সব দেশকে ‘আঞ্চলিক অধিগ্রহণের জন্য হুমকি বা শক্তির ব্যবহার থেকে বিরত থাকার’ আহ্বান জানানো হয়েছে, যা রাশিয়াকে ইঙ্গিত করে বলা হয়েছে ভাবা যেতে পারে।

সূত্র: বিবিসি

জেবি

  • ইউক্রেন
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • জ্বালানি’
  • deshtv
  • desh tv news
  • দেশ টিভি সংবাদ
এ সম্পর্কিত আরও খবর
রাশিয়ার বেলগোরোদে ইউক্রেনের হামলায় নিহত বেড়ে ২১
রাশিয়ার বেলগোরোদে ইউক্রেনের হামলায় নিহত বেড়ে ২১
ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৩০
ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৩০
‘যুক্তরাষ্ট্র যা চায়, আওয়ামী লীগও তাই চায়’
‘যুক্তরাষ্ট্র যা চায়, আওয়ামী লীগও তাই চায়’
দুই দিনে দুই সন্তানের জন্ম দিলেন নারী!
দুই দিনে দুই সন্তানের জন্ম দিলেন নারী!
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।