দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিমানবালাকে ধর্ষণে ব্যর্থ হয়ে গলা কেটে হত্যা করেছে বিক্রম অটওয়াল নামে এক ঝাড়ুদার। বিমানবালার মরদেহটি তার নিজ অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার করে পুলিশ। হত্যাকাণ্ডের পরপরই তাকে আটক করা হয়। এ বিষয়ে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছেন বিক্রম। ঘটনাটি ঘটে রোববার (৩ সেপ্টেম্বর) ভারতের মুম্বাইয়ের শহরতলীর আন্ধেরিতে।
নিহত বিমানবালার নাম রুপাল ওগ্রে। তিনি ভারতের ছত্তিশগড় রাজ্যের বাসিন্দা। এয়ার ইন্ডিয়াতে চাকরি পাওয়ার পর এপ্রিলে তিনি মুম্বাই চলে যান। সেখানে তার বোনের সঙ্গে থাকতেন। ঘটনার সময় বোন মুম্বাইয়ের বাইরে ছিলেন।
অনেকবার ফোন করেও রুপালের কোনও সাড়া পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা। তাই বাধ্য হয়ে বন্ধুদের খোঁজ নিতে বলেছিলেন তারা। বন্ধুরা এসে ফ্ল্যাটটি ভেতর থেকে তালাবন্ধ দেখতে পেয়ে খবর দেয় পুলিশে। পরে পুলিশ এসে ফ্ল্যাটের বাথরুমের কাছে তাকে মৃত অবস্থায় দেখতে পায়।
এরপরই সন্দেভাজন হিসেবে বিক্রমকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে বিক্রম অটওয়াল জানায়, হত্যাকাণ্ডের দুই দিন আগে গত শুক্রবার রুপাল ওগ্রের সঙ্গে তার ‘ঝগড়া’ হয়েছিল। মূলত পরিচ্ছন্নতার কাজ সঠিকভাবে না করার জন্য তাকে ‘বকাঝকা’ করেছিলেন রুপাল। আর এটিই অভিযুক্তকে ক্ষুব্ধ করে।
পুলিশ সূত্রে জানা যায়, বিমানবালা রুপাল ওগ্রেকে ধর্ষণ করার উদ্দেশ্যে ধারালো বস্তু নিয়ে ওই নারীর ফ্ল্যাটে যায় বিক্রম। ধর্ষণের জন্য সে প্রথমে তাকে মাটিতে ফেলে দেয়। নিজেকে বাঁচাতে ওই নারী অভিযুক্তকে রুপাল ধাক্কা দেয়, হাত দিয়ে আঘাত করে এবং লাথিও মারে। একপর্যায়ে ওই নারী ফ্ল্যাটের প্রধান দরজা দিয়ে বাইরে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এতে অভিযুক্ত বিক্রম আতঙ্কিত হয়ে পড়েন এবং ভুক্তভোগীকে গলাকেটে হত্যা করেন।অভিযুক্তের সারা শরীরে আঁচড়ের চিহ্ন রয়েছে, এতে সেখানে ধস্তাধস্তির প্রমাণ পাওয়া যায়।
সূত্র: ফ্রি প্রেস জার্নাল
এফএইচ