দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান জোটের এক মুখপাত্র।
এর আগে রিয়াদ, নাজরান ও ওয়াদি আল-দাওয়াসির এলাকায় জরুরি সতর্কতা জারি করে সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। পরে তিনটি এলাকাতেই বিপদ কেটে গেছে বলে জানানো হয়।
এদিকে, এর আগে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে একটি ড্রোন intercept করে ধ্বংস করার কথাও জানিয়েছিল সৌদি নেতৃত্বাধীন জোট।
সূত্র: আল জাজিরা
এমএস/