দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আগামী সপ্তাহে রাশিয়ার রাজধানী মস্কো সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। গ্যাস রপ্তানিকারক দেশগুলোর ফোরামের (জিইসিএফ) সম্মেলনে অংশ নিতে তাঁর এ সফরের বিষয়টি নিশ্চিত করেছেন রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি। ইরানের বার্তা সংস্থা তাসনিম এ খবর জানিয়েছে।
আগামী ২৭ অক্টোবর মঙ্গলবার মস্কোতে জিইসিএফের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
কাজেম জালালি জানান, প্রেসিডেন্টের সফরের বিস্তারিত চূড়ান্ত করতে বর্তমানে মস্কোয় ইরানি দূতাবাস কাজ করছে। সফরকালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে পেজেশকিয়ানের বৈঠকও হতে পারে।
সূত্র: আল জাজিরা
এমএস/