• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

পশ্চিম তীরে ইসরায়েলের অভিযান, আটক বহুসংখ্যক ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক
  ২৪ অক্টোবর ২০২৬, ১২:৫১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন শহর ও জনপদে অভিযান চালিয়ে কয়েক ডজন ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। হেবরন শহরে হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পুরো পশ্চিম তীর অবরুদ্ধ করার নির্দেশ দেওয়ার কয়েক ঘণ্টা পর এ অভিযান চালানো হয়।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

আলজাজিরার প্রতিনিধিরা শনিবার জানান, পশ্চিম তীরের উত্তরাঞ্চলের অন্তত ১৫টি শহর ও জনপদে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। নাবলুস, জেনিন, তুবাস ও কালকিলিয়াসহ উত্তরাঞ্চলের বেশ কয়েকটি শহর ও জনপদে এসব অভিযান চালানো হয়।

নাবলুসে জালুদ ও কারিউত গ্রামে ফিলিস্তিনিদের বাড়িতে তল্লাশি চালিয়ে কয়েকজনকে আটক করে ইসরায়েলি বাহিনী। জেনিনের কাছে আরাবেহ ও বুরকিনেও আটকের খবর পাওয়া গেছে। এ ছাড়া তুবাস ও পার্শ্ববর্তী আক্কাবা শহরে প্রবেশ করে ইসরায়েলি সেনারা।

অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলে হেবরন শহরে বুলডোজার দিয়ে তিনতলা একটি ভবন গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। ভবনটির বাসিন্দাদের নিজেদের জিনিসপত্র সরিয়ে নেওয়ার জন্য মাত্র পাঁচ মিনিট সময় দেওয়া হয়। একই সঙ্গে হেবরনের আইন দেইর বাহা এলাকা ও আশপাশের অঞ্চল থেকে শত শত ফিলিস্তিনি পরিবারকে জোরপূর্বক বাড়িঘর ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

হেবরনে দুই ইসরায়েলি সেনাকে হত্যার ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তির বাড়িও ঘিরে ফেলে ইসরায়েলি সেনারা। পাশাপাশি শহরটির আল-জালদা এলাকাতেও অভিযান চালানো হয়।

শুক্রবার গভীর রাতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, হেবরনে তাদের অভিযান শুরু হয়েছে এবং তা ‘বেশ কয়েক দিন’ ধরে চলবে। একই সঙ্গে পশ্চিম তীরের আরও ‘কয়েক ডজন’ এলাকায় অন্যান্য বাহিনীর অভিযানও চলবে।

পশ্চিম তীরের আরও পূর্বদিকে জেরিকো শহর ও এর কাছের আকাবাত জাবর শরণার্থীশিবিরেও প্রবেশ করে ইসরায়েলি বাহিনী।

‘প্রতিটি শহর যেন ছোট কারাগার’

পশ্চিম তীরজুড়ে অবরোধ কার্যকর হলে প্রায় এক হাজার চেকপয়েন্ট ও প্রবেশদ্বার বন্ধ হয়ে যাবে। এতে লাখো নয়, বরং কয়েক মিলিয়ন ফিলিস্তিনির জীবনযাত্রা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তেলেম ইসরায়েলি বসতির কাছে রিজার্ভ সেনাদের একটি ব্যাটালিয়নে হামলা চালানো দুই ফিলিস্তিনি বন্দুকধারীকে হত্যা করেছে তারা। ওই হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত হন। এর আগে ইসরায়েলের জরুরি চিকিৎসাসেবা বিভাগ জানিয়েছিল, হামলায় অন্তত পাঁচ সেনা আহত হয়েছেন। পরে তাঁদের মধ্যে দুজন মারা যান।

আন্তর্জাতিক আইন অনুযায়ী, তেলেমসহ অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতিগুলো অবৈধ।

ফিলিস্তিনি ভূখণ্ডজুড়ে উত্তেজনা বৃদ্ধির মধ্যে এ হামলা ও অবরোধের ঘটনা ঘটল। সেখানে ইসরায়েলি বসতি স্থাপনকারী ও সেনাদের সহিংস হামলার অভিযোগ রয়েছে। আগামী মঙ্গলবার ইসরায়েলে নির্বাচন সামনে রেখে সহিংসতা আরও বেড়েছে। বিশেষ করে জলপাই সংগ্রহকারীদের ওপর হামলার ঘটনা ঘটছে ব্যাপকভাবে।

দুই ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর দেশটির কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির পশ্চিম তীরের ওপর ইসরায়েলের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। ওই ভূখণ্ডে ইসরায়েলি সরকার ব্যাপকভাবে নতুন বসতি নির্মাণে উৎসাহ দিচ্ছে।

ফিলিস্তিনি ন্যাশনাল ইনিশিয়েটিভ রাজনৈতিক দলের মহাসচিব মুস্তাফা বারঘুতি বলেছেন, ইসরায়েলের কট্টর ডানপন্থী মন্ত্রীদের উসকানিমূলক বক্তব্য পরিস্থিতি আরও খারাপ করছে।

আলজাজিরাকে তিনি বলেন, অবরোধের ফলে পশ্চিম তীরের প্রতিটি শহর ও গ্রাম ‘একটি ছোট কারাগারে’ পরিণত হচ্ছে। চেকপয়েন্ট ও প্রবেশপথ বন্ধ থাকায় স্বাস্থ্যসেবা, অর্থনীতি ও শিক্ষাব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে।

আরও পড়ুন

পুতিন-ট্রাম্প চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রে যাচ্ছে রাশিয়ার প্রথম ডিজেলবাহী জাহাজ

মধ্যবর্তী নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রে ভোক্তা আস্থা প্রায় রেকর্ড সর্বনিম্নে

ইরান যুদ্ধ শেষ হলে কিউবা নিয়ে পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

বারঘুতি সতর্ক করে বলেন, সম্মিলিত শাস্তির এ নীতি শেষ পর্যন্ত ‘বিস্ফোরণ’ বা বড় ধরনের প্রতিক্রিয়ার জন্ম দেবে।

সূত্র: আল জাজিরা

এমএস/

  • পশ্চিম তীর
এ সম্পর্কিত আরও খবর
পশ্চিম তীরে ‘পূর্ণ লকডাউন’ জারির নির্দেশ নেতানিয়াহুর
পশ্চিম তীরে ‘পূর্ণ লকডাউন’ জারির নির্দেশ নেতানিয়াহুর
পশ্চিম তীরে ফিলিস্তিনি গ্রামে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের হামলা, বাড়িঘরে আগুন
পশ্চিম তীরে ফিলিস্তিনি গ্রামে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের হামলা, বাড়িঘরে আগুন
পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতি ‘যুদ্ধাপরাধ’: বাদশাহ আবদুল্লাহ
পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতি ‘যুদ্ধাপরাধ’: বাদশাহ আবদুল্লাহ
পশ্চিম তীরে ইসরায়েলি সহিংসতার নিন্দা জাতিসংঘ মহাসচিবের
পশ্চিম তীরে ইসরায়েলি সহিংসতার নিন্দা জাতিসংঘ মহাসচিবের
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X