• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

পশ্চিম তীরে ‘পূর্ণ লকডাউন’ জারির নির্দেশ নেতানিয়াহুর

দেশ টিভি ডেস্ক
  ২৩ অক্টোবর ২০২৬, ১৯:৫৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের হেবরন শহরে গোলাগুলির ঘটনার পর অধিকৃত পশ্চিম তীরে ‘পূর্ণ লকডাউন’ জারির নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শুক্রবার (২৩ অক্টোবর) স্থানীয় সময় সকালে তিনি এ নির্দেশ দেন।

এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, হেবরনে গোলাগুলির ঘটনায় দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা। ইসরায়েলি বাহিনীর দাবি, ওই দুই ব্যক্তি তেলেম নামের একটি অবৈধ ইসরায়েলি বসতির কাছে রিজার্ভ ব্যাটালিয়নের সদস্যদের ওপর হামলা চালিয়েছিলেন।

নিরাপত্তা বাহিনী একটি ‘বড় ধরনের হামলা’ প্রতিহত করেছে বলে দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নেতানিয়াহু জানান, হেবরন অবরুদ্ধ করার পাশাপাশি ‘আজ থেকেই জুডিয়া ও সমারিয়ায় (পশ্চিম তীরের ইসরায়েলি নাম) পূর্ণ লকডাউনের প্রস্তুতি নিতে’ নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি।

ইসরায়েলি সূত্রের বরাতে জানা যায়, ইসরায়েলি নম্বরপ্লেটযুক্ত একটি গাড়িতে করে আসা দুই ফিলিস্তিনি হেবরন ঘিরে থাকা সামরিক চেকপোস্টগুলোর একটির কাছে সেনাদের লক্ষ্য করে গুলি চালান। এ ঘটনায় অন্তত পাঁচ ইসরায়েলি সেনা আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

বার্তা সংস্থা এএফপির প্রকাশিত ছবিতে সংঘর্ষের সময় এক ব্যক্তিকে হাতে হ্যান্ডগান নিয়ে থাকতে দেখা যায়। অন্য একটি ছবিতে ওই ব্যক্তিকে মাটিতে পড়ে থাকতে দেখা যায়। এ সময় তাঁকে ঘিরে রেখেছিলেন ইসরায়েলি সেনারা।

এদিকে, এ ঘটনার পর পশ্চিম তীরের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের চরম ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। এক বিবৃতিতে তিনি বলেন, ‘খুব বেশি দেরি হওয়ার আগেই আমাদের পদক্ষেপ নিতে হবে। ফিলিস্তিনি কর্তৃপক্ষকে ভেঙে দিয়ে নিরস্ত্রীকরণ করতে হবে। তাদের সন্ত্রাসী অবকাঠামো সম্পূর্ণ ধ্বংস করে দিতে হবে।’

আরও পড়ুন

যুক্তরাষ্ট্র হামলা চালালে পারমাণবিক অস্ত্র ব্যবহারের আহ্বান ইরানি আইনপ্রণেতার

অন্যদিকে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস, ইসলামিক জিহাদ ও পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন (পিএফএলপি) এ হামলার প্রশংসা করেছে। সংগঠনগুলো একে ইসরায়েলি সামরিক অভিযান, অবৈধ বসতি স্থাপনকারীদের সহিংসতা এবং গাজায় ইসরায়েলের যুদ্ধাপরাধের জবাব হিসেবে অভিহিত করেছে।

সূত্র: আল জাজিরা

যে আই

  • নেতানিয়াহু
  • লকডাউন
এ সম্পর্কিত আরও খবর
জন্মদিন উদ্‌যাপনে যাওয়ার পথে নেতানিয়াহুর গাড়িবহরে বোতল নিক্ষেপ
জন্মদিন উদ্‌যাপনে যাওয়ার পথে নেতানিয়াহুর গাড়িবহরে বোতল নিক্ষেপ
ইরানের বর্তমান শাসনব্যবস্থা উৎখাতে একমত ট্রাম্প-নেতানিয়াহু
ইরানের বর্তমান শাসনব্যবস্থা উৎখাতে একমত ট্রাম্প-নেতানিয়াহু
ইরান সরকারের পতন ঘটাতে প্রতিশ্রুতিবদ্ধ ট্রাম্প-নেতানিয়াহু
ইরান সরকারের পতন ঘটাতে প্রতিশ্রুতিবদ্ধ ট্রাম্প-নেতানিয়াহু
হুতিদের বিরুদ্ধে লড়তে চান নেতানিয়াহু, যুবরাজের না
হুতিদের বিরুদ্ধে লড়তে চান নেতানিয়াহু, যুবরাজের না
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X