• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলা, আহত ২ বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক
  ২২ অক্টোবর ২০২৬, ১৭:৫৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হুথিদের হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। বুধবার রাতে এ হামলার ঘটনা ঘটে বলে বৃহস্পতিবার সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে। নিহত দুজনের একজন সৌদি নাগরিক এবং অন্যজন ভারতীয় নাগরিক।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়েছে, আহত আটজনের মধ্যে একজন সৌদি নাগরিক, দুজন ভারতীয়, দুজন ইয়েমেনি, দুজন বাংলাদেশি এবং একজন নেপালি নাগরিক রয়েছেন। আহতদের মধ্যে কারও আঘাত সামান্য, আবার কারও গুরুতর। তাদের বিভিন্ন হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

হামলায় বিমানবন্দরের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা যাচাই করা হচ্ছে। তবে বিমানবন্দরের কার্যক্রম আবার শুরু হয়েছে এবং আকাশপথে বিমান চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিবৃতিতে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে ক্ষয়ক্ষতি নিরূপণ এবং যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে হামলাটি কী ধরনের ছিল, সে বিষয়ে বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ।

ইয়েমেনের হুথি গোষ্ঠী এবং সৌদি নেতৃত্বাধীন জোটের মধ্যে সংঘাত বাড়ার মধ্যেই এ হামলার ঘটনা ঘটল। সাম্প্রতিক সময়ে সৌদি আরবের বিমানবন্দর ও জ্বালানি স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। এসব হামলার কারণে রিয়াদের প্রধান বিমানবন্দর বন্ধ রাখতে হয়েছে এবং একটি বড় বিনিয়োগ সম্মেলন পিছিয়ে দিতে হয়েছে।

বার্তা সংস্থা এএফপির সরকারি তথ্যভিত্তিক হিসাব অনুযায়ী, চলতি মাসে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হামলায় এ পর্যন্ত মোট ২২ জন নিহত হয়েছেন। এর আগে ১১ অক্টোবর কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরেও হামলা হয়েছিল। ওই ঘটনার পর ক্ষয়ক্ষতি নিরূপণ ও নিরাপত্তা পরিদর্শন করা হয়।

বুধবার এর আগে সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানায়, দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশের শায়বাহ তেলক্ষেত্রে সৌদি আরামকোর একটি স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা করা হয়। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটি প্রতিহত করার পর ধ্বংসাবশেষ পড়ে দুজন নিহত এবং আরও দুজন আহত হন। ধ্বংসাবশেষের কারণে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের গাড়িতে আগুন লাগে। তবে তেলক্ষেত্রটির কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছে মন্ত্রণালয়।

একই দিন সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, দেশটির দিকে ছোড়া পাঁচটি ড্রোন প্রতিহত করে ধ্বংস করা হয়েছে। এর মধ্যে পূর্বাঞ্চলীয় প্রদেশ ও মদিনা অঞ্চলের দিকে ছোড়া ড্রোনও ছিল।

এদিকে, লোহিত সাগরে হুথিদের সামুদ্রিক অবরোধ সৌদি আরবের তেল পরিবহনেও হুমকি তৈরি করছে। সৌদি আরব বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল রপ্তানিকারক দেশ।

ইয়েমেনের গৃহযুদ্ধে কয়েক বছর ধরে চলা যুদ্ধবিরতি গত জুলাইয়ে ভেঙে পড়ার পর হুথিদের হামলা আরও বেড়েছে। ইরানের সমর্থনপুষ্ট এই গোষ্ঠী সৌদি নেতৃত্বাধীন জোটের সমর্থন পাওয়া ইয়েমেন সরকারের বিরুদ্ধে লড়াই করছে।

হুথিরা সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ ঘোষণা করে দেশটির জাহাজ, ভূখণ্ড ও তেল স্থাপনায় হামলা শুরু করে। এরপর সেপ্টেম্বরে বড় ধরনের অভিযান চালিয়ে লোহিত সাগরের উপকূলীয় এলাকায় সরকারের নিয়ন্ত্রণে থাকা ভূখণ্ডের কিছু অংশ দখল করে নেয় তারা।

এর জবাবে সৌদি বিমানবাহিনী নিয়মিত হুথিদের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে হামলা চালাচ্ছে। ইয়েমেনের বিস্তীর্ণ এলাকা বর্তমানে হুথিদের নিয়ন্ত্রণে রয়েছে।

তথসূত্র: ডেইলি সাবাহ

/অ

  • সৌদি
  • হুতি
  • হামলা
এ সম্পর্কিত আরও খবর
আমির-সালমান ও রণবীরের বাসভবনেও গিয়েছিলেন বন্দুকধারীরা
আমির-সালমান ও রণবীরের বাসভবনেও গিয়েছিলেন বন্দুকধারীরা
সৌদির বিমানবন্দর ও তেলক্ষেত্রে হামলা, নিহত ৩
সৌদির বিমানবন্দর ও তেলক্ষেত্রে হামলা, নিহত ৩
দাম্মাম বিমানবন্দরে হামলায় নিহত ১
দাম্মাম বিমানবন্দরে হামলায় নিহত ১
মার্কিন কূটনীতিকদের সৌদি আরব ছাড়ার নির্দেশ
মার্কিন কূটনীতিকদের সৌদি আরব ছাড়ার নির্দেশ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X