• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

দুই ইসরায়েলি সেনা নিহতের পর হেবরনে ফিলিস্তিনিদের বাড়িঘর গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
  ২৪ অক্টোবর ২০২৬, ১০:৪৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনি দুই বন্দুকধারীর হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহরে ফিলিস্তিনিদের ভবন গুঁড়িয়ে দেওয়ার কাজ শুরু করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামলাকারীরা যে এলাকা থেকে এসেছেন, সেই এলাকার ভবনগুলো ধ্বংস করা হবে। পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রস্তুতি রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, হেবরনের বাইরে একটি তল্লাশিচৌকিতে হামলায় দুই সেনা নিহত হওয়ার পাশাপাশি আরও তিনজন আহত হয়েছেন। পরে ইসরায়েলি বাহিনীর গুলিতে দুই হামলাকারী নিহত হন।

এমন এক সময়ে এ ঘটনা ঘটল, যখন পশ্চিম তীরে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। বার্ষিক জলপাই সংগ্রহের মৌসুমে কট্টরপন্থী ইহুদি বসতিস্থাপনকারীদের ফিলিস্তিনিদের ওপর হামলার ঘটনাও ঘটছে। এর মধ্যে চার দিন পর ইসরায়েলের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।

বিবিসির যাচাই করা ভিডিওতে সেনাদের সঙ্গে বন্দুকধারীদের তীব্র গোলাগুলির দৃশ্য দেখা গেছে। অন্য একটি ভিডিওতে দেখা যায়, একটি গাড়ি থেকে নেমে দুই বন্দুকধারীকে একটি পিস্তল ও একটি অ্যাসল্ট রাইফেলের মতো অস্ত্র নিয়ে তল্লাশিচৌকিতে সেনাদের লক্ষ্য করে গুলি চালাতে। পরে সেনারাও পাল্টা গুলি চালান।

ঘটনাটি ইতোমধ্যে নির্বাচনী প্রচারেও প্রভাব ফেলেছে। নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতিকে নির্বাচনী প্রচারের অন্যতম প্রধান বিষয় হিসেবে তুলে ধরা নেতানিয়াহু জানিয়েছেন, তাঁর দল লিকুদ শুক্রবার সকালে নির্ধারিত প্রচার কর্মসূচি বাতিল করবে।

ঘটনাস্থল থেকে পরে নেতানিয়াহু বলেন, হামলাকারীদের এলাকা ‘ধ্বংস করে পুরোপুরি বদলে দেওয়া হবে’। ইসরায়েলি বাহিনী এর আগেও ইসরায়েলিদের ওপর হামলার অভিযোগে অভিযুক্ত ফিলিস্তিনিদের বাড়িঘর গুঁড়িয়ে দিয়েছে। ইসরায়েলের মানবাধিকার সংগঠনগুলো এ ধরনের পদক্ষেপের সমালোচনা করে একে সমষ্টিগত শাস্তি হিসেবে অভিহিত করেছে।

নেতানিয়াহু পশ্চিম তীরের বিভিন্ন শরণার্থীশিবিরে চালানো আগের সামরিক অভিযানের সঙ্গে তাঁর পরিকল্পনার তুলনা করেছেন। সেসব অভিযানে আবাসিক ভবন ধ্বংস করা হয়েছিল এবং হাজারো মানুষ বাস্তুচ্যুত হয়েছিলেন।

তিনি আরও বলেন, গত কয়েক দশকের মধ্যে পশ্চিম তীরে সবচেয়ে বড় সামরিক অভিযান চালানোর পরিকল্পনা পর্যালোচনা করেছেন তিনি। তবে কখন এই অভিযান চালানো হতে পারে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাননি।

নেতানিয়াহু আরও জানিয়েছেন, প্রায় দুই লাখ বাসিন্দার শহর হেবরন এবং কাছের হালহুল শহর ঘিরে অবরোধ আরোপ করেছেন তিনি।

ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ পশ্চিম তীরে ‘গাজা বা লেবাননের মতো’ অভিযান চালানোর আহ্বান জানিয়েছেন। অন্যদিকে, কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির ফিলিস্তিনি কর্তৃপক্ষকে ভেঙে দেওয়ার দাবি তুলেছেন।

বৃহস্পতিবার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ অভিযোগ করেন, নির্বাচনের আগে হামলার আশঙ্কা নিয়ে নেতানিয়াহুর বক্তব্যের সমালোচনা করে বিরোধী নেতারা সরকারকে দুর্বল করছেন। ভবিষ্যতে দেশে কোনো হামলা হলে এর জন্য বিরোধী নেতারাও ‘দায়ী’ থাকবেন বলে মন্তব্য করেন তিনি।

অন্যদিকে, বিরোধী শিবিরের নেতারা নিহত সেনাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং হামলাকারীদের হত্যাকারীদের প্রশংসা করেছেন। তাঁদের মধ্যে নির্বাচনী দৌড়ে এগিয়ে থাকা গাদি আইজেনকোট এবং সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটও রয়েছেন।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, হামলাকারীদের গাড়ি থেকে বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। তাদের ধারণা, বন্দুকধারীরা কাছের রুট ৩৫ মহাসড়কে আরও বড় ধরনের হামলা চালানোর পরিকল্পনা করেছিলেন। তবে তল্লাশিচৌকিতে পড়ে যাওয়ায় সেখানেই গুলি চালানোর সিদ্ধান্ত নেন তাঁরা।

আরও পড়ুন

ইতালিতে পর পর ১২টি ভূমিকম্প, জরুরি সতর্কতা জারি

পশ্চিম তীরে ‘পূর্ণ লকডাউন’ জারির নির্দেশ নেতানিয়াহুর

যুক্তরাষ্ট্র হামলা চালালে পারমাণবিক অস্ত্র ব্যবহারের আহ্বান ইরানি আইনপ্রণেতার

জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে পশ্চিম তীরে ইসরায়েলি সেনা বা বসতিস্থাপনকারীদের হাতে অন্তত ৯৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে ফিলিস্তিনিদের হামলায় ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর সদস্য ও বেসামরিক নাগরিক মিলিয়ে চারজন নিহত হয়েছেন। তবে শুক্রবারের হামলায় নিহত ব্যক্তিরা এই হিসাবের অন্তর্ভুক্ত নন।

সূত্র: বিবিসি

এমএস/

  • ইসরায়েল
  • ফিলিস্তিন
এ সম্পর্কিত আরও খবর
যুদ্ধবিরতির পরও গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১,৪০০-এর বেশি: অ্যামনেস্টি
যুদ্ধবিরতির পরও গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১,৪০০-এর বেশি: অ্যামনেস্টি
পশ্চিম তীরে ইসরায়েলের অভিযান, আটক বহুসংখ্যক ফিলিস্তিনি
পশ্চিম তীরে ইসরায়েলের অভিযান, আটক বহুসংখ্যক ফিলিস্তিনি
তেল আবিবেই বাধার মুখে ইসরায়েলের মন্ত্রী, বাঁচালেন নিরাপত্তাকর্মীরা
তেল আবিবেই বাধার মুখে ইসরায়েলের মন্ত্রী, বাঁচালেন নিরাপত্তাকর্মীরা
ফিলিস্তিনিদের ছাড় না দিলে নৈতিক অবস্থান হারাবে ইসরায়েল: ওবামা
ফিলিস্তিনিদের ছাড় না দিলে নৈতিক অবস্থান হারাবে ইসরায়েল: ওবামা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X