• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

যুক্তরাষ্ট্র শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান

আন্তর্জাতিক ডেস্ক
  ০৪ অক্টোবর ২০২৬, ২৩:১৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র তেহরানের দেওয়া সাত দিনের পরিকল্পনা মেনে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে বলে জানিয়েছেন ইরানের প্রধান আলোচক ও দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রোববার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের সঙ্গে সংশ্লিষ্ট নূরনিউজ গালিবাফের বরাত দিয়ে জানায়, ইরানের কূটনৈতিক প্রস্তাবের জবাব দেওয়ার কয়েক দিন পর যুক্তরাষ্ট্র একজন মধ্যস্থতাকারীর মাধ্যমে কিছু প্রস্তাব দিয়েছে। তবে ওয়াশিংটনকে সময়ক্ষেপণ এবং একতরফা শর্ত চাপিয়ে দেওয়ার সময় শেষ হয়ে গেছে বলে সতর্ক করেন গালিবাফ।

তিনি বলেন, ইরানের অবস্থান স্পষ্ট ও চূড়ান্ত। ইসলামাবাদ সমঝোতা স্মারকের ভিত্তিতে নির্ধারিত সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খোলা হবে না।

গালিবাফ আরও বলেন, ইরান সামরিক ময়দানে সক্রিয় রয়েছে এবং প্রতিপক্ষকে নতুন চমকের মুখোমুখি করবে। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক প্রস্তাবে ইরান উদ্বিগ্ন বা ভীত কোনোটিই হয়নি বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে ইরান যুদ্ধ করবে এবং আলোচনাও চালিয়ে যাবে বলে জানান।

গত সপ্তাহে হরমুজ প্রণালি পুনরায় খুলতে ইরানের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান এর কয়েক ঘণ্টা আগে প্রণালিটি পুনরায় চালুর জন্য একটি রূপরেখা উপস্থাপন করেছিল। শান্তিকালীন সময়ে বিশ্বের মোট তেল ও প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে পরিবহন করা হয়।

গত মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে ইরানকে ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছিলেন ট্রাম্প। তবে রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ইরান কূটনৈতিক সমাধান খুঁজে বের করার বিষয়ে যেমন আন্তরিক, তেমনি নিজেদের প্রতিরক্ষার ক্ষেত্রেও প্রস্তুত।

তেহরানে বিদেশি রাষ্ট্রদূত ও কূটনীতিকদের সঙ্গে বৈঠকে আরাগচি বলেন, হরমুজ প্রণালি পুনরায় চালুর জন্য ইরানের শর্তগুলো স্পষ্টভাবে জানানো হয়েছে। ওয়াশিংটন কূটনীতির পথ বেছে নিয়ে ইরানের প্রস্তাব গ্রহণ করবে বলে তেহরান আশা করছে।

তবে যুক্তরাষ্ট্র আবার সামরিক পদক্ষেপ নিলে ইরান আগের চেয়ে বেশি প্রস্তুত রয়েছে বলে সতর্ক করেন আরাগচি। তিনি বলেন, নিজেদের রক্ষায় প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত ইরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, গত মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধ বন্ধে তেহরানের অবস্থান বিশ্বনেতাদের কাছে তুলে ধরা হয়েছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র এখনও পারমাণবিক আলোচনা নিয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। অন্যদিকে হরমুজ প্রণালি পুনরায় চালু করাই ইরানের প্রধান লক্ষ্য।

বাঘাই বলেন, এই পর্যায়ে ইরান মূলত হরমুজ প্রণালির বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে। জলপথটিতে সমাধান এবং শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনাই তেহরানের প্রধান উদ্বেগ।

আরও পড়ুন

নির্বাচন কমিশন প্রধানের পদত্যাগের দাবিতে ভারতে বিক্ষোভ আরও জোরালো

উত্তর কোরিয়াকে জেট ড্রোন প্রযুক্তি দিচ্ছে রাশিয়া: জেলেনস্কি

হুথিদের দখল করা সব এলাকা পুনর্দখলে ইয়েমেন সরকারের সামরিক অভিযান

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরুর পর সাত মাসেরও বেশি সময় ধরে হরমুজ প্রণালিতে ব্যাপক বাধা ও বিঘ্ন সৃষ্টি হয়েছে। এর ফলে কয়েক দশকের মধ্যে অন্যতম বড় সামুদ্রিক পণ্য পরিবহন সংকট তৈরি হয়েছে।

সূত্র: আল জাজিরা

এমএস/

  • হরমুজ প্রণালি
  • মোহাম্মদ বাঘের গালিবাফ
এ সম্পর্কিত আরও খবর
কূটনৈতিক সমাধানের বিষয়ে ইরান ‘গুরুতর’, আত্মরক্ষাতেও প্রস্তুত: আরাঘচি
কূটনৈতিক সমাধানের বিষয়ে ইরান ‘গুরুতর’, আত্মরক্ষাতেও প্রস্তুত: আরাঘচি
হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান
হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান
হরমুজ নিজের মনে করলে জাহাজ নিয়ে এখানে আসুন, ট্রাম্পকে ইরানের বার্তা
হরমুজ নিজের মনে করলে জাহাজ নিয়ে এখানে আসুন, ট্রাম্পকে ইরানের বার্তা
ইরানের সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খোলার প্রস্তাব নাকচ করে দিলেন ট্রাম্প
ইরানের সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খোলার প্রস্তাব নাকচ করে দিলেন ট্রাম্প
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।