দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করলে ভারত মহাসাগরেও মার্কিন যুদ্ধজাহাজ ও ডেস্ট্রয়ারে হামলার হুমকি দিয়েছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নৌ শাখা।
আধা সরকারি বার্তা সংস্থা ফারসের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নৌ শাখার রাজনৈতিকবিষয়ক উপপ্রধান আলী মোহাম্মাদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালি নিয়ে বক্তব্যের প্রতিক্রিয়ায় এ হুমকি দেন।
মোহাম্মাদি বলেন, ‘ট্রাম্প যদি হরমুজ প্রণালিকে নিজের প্রণালি মনে করেন, তাহলে তার জাহাজ ও নৌযানগুলো এখানে কেন নেই?’
যুক্তরাষ্ট্র যদি এই জলপথ নিয়ন্ত্রণ করে বলে দাবি করে, তাহলে তাদের উচিত ওই এলাকার কাছে নিজেদের একটি জাহাজ নিয়ে আসা বলেও মন্তব্য করেন তিনি।
মোহাম্মাদি আরও বলেন, ‘আরেকটি যুদ্ধ শুরু হলে আমরা নিঃসন্দেহে তাদের জাহাজ ও ডেস্ট্রয়ারগুলোতে হামলা চালাব এবং ধ্বংস করব, এমনকি ভারত মহাসাগরেও।’
সূত্র: আলি-জাজিরা
/অ