দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতিসংঘের সাধারণ পরিষদের মঞ্চে যুদ্ধাপরাধীদের উপস্থিতির সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্যের প্রতি ইঙ্গিত করে তিনি এ মন্তব্য করেছেন বলে ধারণা করা হচ্ছে।
তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ইস্তাম্বুলে ২৯তম আন্তর্জাতিক ব্যবসা ফোরামের সমাপনী অনুষ্ঠানে এরদোয়ান বলেন, ‘যুদ্ধাপরাধীদের জায়গা জাতিসংঘের মঞ্চে নয়, বরং আদালতে, যেখানে তারা যে রক্ত ঝরিয়েছে তার জন্য জবাবদিহি করবে।’
তিনি আরও বলেন, ‘যারা গণহত্যা চালায়, তাদের যদি বিচার ও ইতিহাসের কাছে জবাবদিহির আওতায় না আনা হয়, তাহলে একই ধরনের নৃশংসতা আবারও ঘটবে।’
ফিলিস্তিনিদের প্রসঙ্গে এরদোয়ান বলেন, ‘ফিলিস্তিনি জনগণ একা নয়, পরিত্যক্তও নয়। গাজায় আমাদের ভাই-বোনেরা ন্যায়বিচারের জন্য যে লড়াই করছেন, তাতেও তারা একা নন।’
তিনি বলেন, তুরস্ককে কেন্দ্র করে অঞ্চলটি ‘সংকটের পূর্ণাঙ্গ ঝড়ের’ মধ্য দিয়ে যাচ্ছে।
সূত্র: আল-জাজিরা
/অ