দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুদ্ধের মধ্যে থাকা ইরানে মূল্যস্ফীতি সামান্য কমেছে বলে জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোলনাসের হেম্মতি। গত ১৫ মাসের মধ্যে এবারই প্রথম মূল্যস্ফীতির হার কমার এমন প্রবণতা দেখা গেল।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমকে দেওয়া বক্তব্যে হেম্মতি বলেন, পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতির হার আগস্টের ৮৪ দশমিক ৪ শতাংশ থেকে সেপ্টেম্বরে কমে ৮৩ দশমিক ৮ শতাংশে নেমেছে।
তিনি বলেন, কমার মাত্রা সামান্য হলেও পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতির হার নিম্নমুখী হওয়ার প্রবণতাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের জন্য অপারেশন ইকোনমিক আউটকাস্ট নামে একটি অভিযান শুরু করেছে। এর পাশাপাশি ইরানের বন্দরগুলো ঘিরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধও রয়েছে।
নতুন করে মার্কিন অর্থনৈতিক চাপ ইরানের অর্থনীতিতে আরও সংকট তৈরি করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কয়েক দশকের নিষেধাজ্ঞার প্রভাবের মধ্যেই থাকা ইরানিরা এতে আরও অর্থনৈতিক দুর্ভোগের মুখে পড়েছেন।
এর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সর্বোচ্চ পর্যায়ে ওঠা ইরানের মূল্যস্ফীতি নিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
এমএস/