দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইতালির সিসিলি দ্বীপে মাউন্ট এতনার আবারও অগ্ন্যুৎপাত শুরু হওয়ায় প্রায় ৪ কিলোমিটার উঁচু ছাইয়ের মেঘ তৈরি হয়েছে। এ ঘটনায় শনিবার কাতানিয়া বিমানবন্দরে সব আগত ফ্লাইটের অবতরণ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
ইতালির জাতীয় ভূ-পদার্থবিদ্যা ও আগ্নেয়গিরি বিজ্ঞান ইনস্টিটিউট জানিয়েছে, এতনার উত্তর-পূর্ব গহ্বর থেকে নতুন করে অগ্ন্যুৎপাত শুরু হওয়ার পর এ ছাইয়ের মেঘ তৈরি হয়।
অগ্ন্যুৎপাতের কারণে বিমান চলাচলে রেড অ্যালার্ট জারি করা হয় এবং আকাশসীমার সি-১ খাত বন্ধ করে দেওয়া হয়। এর ফলে কাতানিয়া বিমানবন্দরে উড়োজাহাজ অবতরণ ও উড্ডয়নে বিধিনিষেধ আরোপ করা হয়।
কাতানিয়া বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ২৬ সেপ্টেম্বর স্থানীয় সময় বিকেল ৪টা পর্যন্ত আগত সব ফ্লাইটের অবতরণ স্থগিত রাখা হয়। এর আগে স্বাভাবিক সময়ে প্রতি ঘণ্টায় ১২টি উড়োজাহাজ অবতরণ করলেও ছাইয়ের মেঘের কারণে তা কমিয়ে প্রতি ঘণ্টায় চারটি করা হয়েছিল।
সম্পূর্ণভাবে অবতরণ বন্ধের আগে ইতালির জাতীয় বিমান সংস্থার অন্তত ১০টি ফ্লাইটের গতিপথ পরিবর্তন করা হয়। এর মধ্যে পাঁচটি ফ্লাইটকে পালেরমো, তিনটি ট্রাপানি এবং দুটি কোমিসো বিমানবন্দরে পাঠানো হয়। এছাড়া ভোলোতেয়া বিমান সংস্থার একটি ফ্লাইটও কোমিসো বিমানবন্দরে পাঠানো হয়।
পরে বিমানবন্দরের পরিচালন সমন্বয় ইউনিট সি-১ আকাশসীমা খাত বন্ধ করে দেয়। এর ফলে সেখানে উড়োজাহাজ অবতরণ ও উড্ডয়ন দুটিই শূন্যে নামিয়ে আনা হয়।
মাউন্ট এতনা ইউরোপের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি। এর নতুন অগ্ন্যুৎপাতের কারণে ছাইয়ের মেঘ তৈরি হওয়ায় কাতানিয়া বিমানবন্দরের বিমান চলাচলে এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
/অ