• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

বাব আল-মান্দেব প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি

আন্তর্জাতিক ডেস্ক
  ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাব আল-মান্দাব প্রণালিতে নিজেদের বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে যুদ্ধজাহাজ মোতায়েন করবে ইতালি। দেশটির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো এ কথা জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের যৌথ সিদ্ধান্তের জন্য রোম অপেক্ষা করবে না।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ক্রোসেত্তো বলেন, ‘আমাদের জাহাজ চলাচলের পথ নিরাপদ রাখার সক্ষমতা রয়েছে।’ এই জলপথ চলাচলের অযোগ্য হয়ে পড়লে এর অর্থনৈতিক পরিণতি গুরুতর হবে বলেও সতর্ক করেন তিনি।

ইতালির প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইতোমধ্যে জটিল হয়ে ওঠা পরিস্থিতিকে সিদ্ধান্ত গ্রহণের আমলাতান্ত্রিক বিলম্বের কারণে আরও খারাপ হতে দেওয়া উচিত নয়।

বাব আল-মান্দাব প্রণালি লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। ইউরোপ ও এশিয়ার মধ্যে এটি বিশ্বের ব্যস্ততম নৌপথগুলোর একটি। সুয়েজ খালের মাধ্যমে যাতায়াতকারী তেল, গ্যাস ও পণ্যবাহী জাহাজের জন্যও এটি গুরুত্বপূর্ণ পথ।

ঐতিহাসিকভাবে বিশ্বের মোট বাণিজ্যের প্রায় ১২ থেকে ১৫ শতাংশ এই সরু জলপথ দিয়ে চলাচল করেছে। ইয়েমেনের সঙ্গে আফ্রিকার জিবুতি ও ইরিত্রিয়াকে আলাদা করা প্রণালিটির সবচেয়ে সরু অংশের প্রস্থ প্রায় ৩০ কিলোমিটার।

চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের মধ্যে ইরান হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ কার্যত নিয়ে নেওয়ার পর বাব আল-মান্দাবের গুরুত্ব আরও বেড়েছে। এর ফলে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহনপথ হরমুজ দিয়ে চলাচল বাধাগ্রস্ত হয়েছে এবং উপসাগরীয় অঞ্চলের অপরিশোধিত তেলের বড় অংশ বিকল্প পথে পরিবহন করতে হচ্ছে।

বিশেষ করে সৌদি আরব হরমুজ প্রণালি এড়িয়ে তেল পরিবহনে পাইপলাইন ও লোহিত সাগরের নৌপথের ওপর ক্রমেই বেশি নির্ভর করছে। ফলে বৈশ্বিক বাজারে উপসাগরীয় অঞ্চলের তেল পৌঁছানোর জন্য এখনও খোলা থাকা গুরুত্বপূর্ণ পথগুলোর একটি হয়ে উঠেছে বাব আল-মান্দাব।

২০১৫ সালে ইয়েমেনে যুদ্ধ শুরুর পর থেকেই প্রণালিটির নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ রয়েছে। বিভিন্ন সময়ে ইয়েমেন সরকার, হুতি বিদ্রোহী এবং অঞ্চলটির বিভিন্ন বাহিনী প্রণালিটির উপকূলের বিভিন্ন অংশ নিয়ন্ত্রণ করেছে।

সাম্প্রতিক কয়েক সপ্তাহে প্রণালিটির গুরুত্ব আরও বেড়েছে। এ সময়ে ইরানের সমর্থনপুষ্ট হুতি আন্দোলন দ্রুত অভিযান চালিয়ে ইয়েমেনের পুরো পশ্চিমাঞ্চলীয় লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ নিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কয়েকটি দ্বীপও তাদের নিয়ন্ত্রণে এসেছে।

এই অগ্রগতির ফলে বাব আল-মান্দাব জলপথে হুতিদের কার্যত অবাধ প্রবেশাধিকার তৈরি হয়েছে। আন্তর্জাতিক নৌপরিবহনের জন্য বিষয়টি বড় ধরনের উদ্বেগের কারণ হিসেবে দেখা হচ্ছে। কারণ, এর আগে যুক্তরাষ্ট্র ও অঞ্চলটির মিত্রদের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজে হামলা চালানোর ইতিহাস রয়েছে হুতিদের।

হুতি হামলা থেকে বাণিজ্যিক জাহাজগুলোকে আরও ভালোভাবে সুরক্ষা দিতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন এরই মধ্যে ওই এলাকায় সামরিক অভিযান পরিচালনা করেছে। তবে ইয়েমেনে সংঘাত তীব্র হয়ে ওঠায় এসব প্রচেষ্টা পুরো নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি।

আরও পড়ুন

প্রবাসীদের ঋণ প্রদানে কড়াকড়ি আরোপ করছে কুয়েত

রাশিয়ার তেল কেনা নিয়ে নতুন মার্কিন নিষেধাজ্ঞায় কঠিন পরিস্থিতিতে মোদি

সূত্র: আল-জাজিরা

/অ

  • বাব আল-মান্দাব প্রণালি
  • যুদ্ধজাহাজ
  • ইতালি
এ সম্পর্কিত আরও খবর
রুশ যুদ্ধজাহাজের বিরুদ্ধে ডেনমার্কের হেলিকপ্টারে ফ্লেয়ার ছোড়ার অভিযোগ
রুশ যুদ্ধজাহাজের বিরুদ্ধে ডেনমার্কের হেলিকপ্টারে ফ্লেয়ার ছোড়ার অভিযোগ
হুতিদের সহায়তায় ইয়েমেনে ইরানের শত শত আইআরজিসি কর্মকর্তা
হুতিদের সহায়তায় ইয়েমেনে ইরানের শত শত আইআরজিসি কর্মকর্তা
তুরিন বিমানবন্দরে যাত্রীর ব্যাগে কুমিরের মমি করা মাথা উদ্ধার
তুরিন বিমানবন্দরে যাত্রীর ব্যাগে কুমিরের মমি করা মাথা উদ্ধার
আজমেরী হক বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালি বিএনপির সংবাদ সম্মেলন
আজমেরী হক বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালি বিএনপির সংবাদ সম্মেলন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X