দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইসরায়েলের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে বড় কোনো অংশীদার নেই বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে ট্রাম্পের নেতৃত্বের প্রশংসা করে এ কথা বলেন তিনি।
নেতানিয়াহু বলেন, ‘এই যুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ে বড় কোনো অংশীদার আমাদের ছিল না। আমি তার সাহসী নেতৃত্বের জন্য তাকে ধন্যবাদ জানাই। তিনি যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও বিশ্বের জন্য একটি বিশাল বিপদের বিরুদ্ধে সাহসের সঙ্গে মোকাবিলা করেছেন।’
ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযান প্রসঙ্গে তিনি এ মন্তব্য করেন। নেতানিয়াহুর দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা না চালালে দেশটি তার ‘উন্মাদ কল্পনাগুলো’ বাস্তবায়ন করত।
জাতিসংঘে দেওয়া ভাষণে নেতানিয়াহু ইরানের সামরিক ও পারমাণবিক সক্ষমতা নিয়েও কথা বলেন। তিনি দাবি করেন, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর সিদ্ধান্ত নেওয়া তার প্রধানমন্ত্রী হিসেবে নেওয়া সবচেয়ে সহজ সিদ্ধান্তগুলোর একটি ছিল।
সূত্র: আল-জাজিরা
/অ