দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার প্রসঙ্গ তোলার পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকক্ষ থেকে বেরিয়ে যায় ইরানের প্রতিনিধিদল।
ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চালানো সামরিক হামলার ধারাবাহিকতা নিয়ে বক্তব্য শুরু করলে ইরানি প্রতিনিধিদলের সদস্যরা একে একে অধিবেশনকক্ষ ছেড়ে বেরিয়ে যান। কেবল একজন অপেক্ষাকৃত নিম্নপর্যায়ের কর্মকর্তা তখনও নিজের আসনে বসে ছিলেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি নিউইয়র্কে রয়েছেন। তবে ট্রাম্পের বক্তব্যের সময় সাধারণ পরিষদকক্ষে ইরানি প্রতিনিধিদলের সঙ্গে তাদের আসনে বসে থাকতে দেখা যায়নি।
সূত্র: আল-জাজিরা
/অ