দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানকে অর্থনৈতিকভাবে পুরোপুরি বিচ্ছিন্ন করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সব দেশকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধ, পারমাণবিক কর্মসূচির আকাঙ্ক্ষা পরিত্যাগ এবং ‘সন্ত্রাসে সমর্থন’ বন্ধ না করা পর্যন্ত ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন রাখা উচিত।
তিনি বিশ্বের সব দেশকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ইরানের পূর্ণ অর্থনৈতিক বিচ্ছিন্নতা কার্যকর করার’ আহ্বান জানান।
ইরানের শাসনব্যবস্থার সমালোচনা করে ট্রাম্প বলেন, ‘সন্ত্রাসী শাসনব্যবস্থাটি খারাপ আচরণ করছে শক্তিশালী ও আত্মবিশ্বাসী হওয়ার কারণে নয়, বরং তারা দুর্বল ও মরিয়া হয়ে পড়েছে।’
তিনি আরও বলেন, ‘আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে খুব শিগগিরই ইরানের সন্ত্রাসের ৫১ বছরের হুমকি থেকে মুক্ত একটি বিশ্ব দেখতে পাব।’
সূত্র: আল-জাজিরা
/অ