দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, বিশ্বে বিভাজন ও মতপার্থক্যের রেখাগুলো ক্রমেই গভীর হচ্ছে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কের শুরুতে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
যুদ্ধ, জলবায়ু পরিবর্তন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে সৃষ্ট পরিবর্তনসহ বিশ্বের চলমান বিভিন্ন সংকটের কথা তুলে ধরে গুতেরেস বলেন, এসব সংকটকে আলাদা করে দেখার সুযোগ নেই।
তিনি বলেন, ‘এগুলো আলাদা কোনো সংকট নয়। এগুলো একই গল্পের ভিন্ন ভিন্ন অধ্যায়। সেই গল্প হলো ক্ষমতার। কার হাতে ক্ষমতা রয়েছে? আর কে সেই ক্ষমতা থেকে বঞ্চিত?’
সূত্র: আল-জাজিরা
/অ