দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলের সহিংসতা, বাস্তুচ্যুতি ও বসতি সম্প্রসারণের নিন্দা জানিয়েছেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব আন্তোনিও গুতেরেস।
অধিবেশনে আজ নিজের শেষ ভাষণে তিনি সতর্ক করে বলেছেন, এর ফলে দুই রাষ্ট্রভিত্তিক সমাধান ‘আমাদের চোখের সামনেই অদৃশ্য হয়ে যাওয়ার’ ঝুঁকিতে রয়েছে।
পশ্চিম তীরের পরিস্থিতি নিয়ে বক্তব্যে গুতেরেস বলেন, ইসরায়েলের সহিংসতা, বাস্তুচ্যুতি এবং বসতি সম্প্রসারণ শান্তির পথকে বাধাগ্রস্ত করছে। একই সঙ্গে এসব কর্মকাণ্ড জাতিগত নিধনের আশঙ্কা তৈরি করছে বলেও সতর্ক করেন তিনি।
গুতেরেসের ভাষ্য, পশ্চিম তীরে চলমান এসব কর্মকাণ্ডের কারণে ইসরায়েল ও ফিলিস্তিনকে নিয়ে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনা ক্রমেই হুমকির মুখে পড়ছে।
সূত্র: আল-জাজিরা
/অ