দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী হুলা শহরের একটি সরকারি হাসপাতাল পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে। শহরটির পৌরসভা বলছে, সীমান্তবর্তী গ্রামগুলোতে সরকারি স্থাপনা পরিকল্পিতভাবে ধ্বংস করছে ইসরায়েলি সেনারা।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির (এনএনএ) প্রতিবেদনে বলা হয়েছে, মাইস আল-জাবাল সরকারি হাসপাতাল পুড়িয়ে দেওয়ার ঘটনাকে সরকারি স্থাপনার পবিত্রতা লঙ্ঘনের গুরুতর ঘটনা হিসেবে উল্লেখ করেছে হুলা পৌরসভা।
এর আগে হুলা শহরের সরকারি স্কুল ও একটি শিশু দিবাযত্ন কেন্দ্রও ইসরায়েলি সেনারা ধ্বংস করেছে বলে জানিয়েছে পৌরসভা।
হুলা পৌরসভা এ ঘটনায় দায়ীদের জবাবদিহির আওতায় আনতে লেবানন সরকার, জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার ইসরায়েলি সেনারা মাইস আল-জাবাল হাসপাতালটি দখল করে সামরিক অবস্থান হিসেবে ব্যবহারের পর সেখানে আগুন ধরিয়ে দেয়। মন্ত্রণালয় ঘটনাটিকে যুদ্ধাপরাধ হিসেবে বর্ণনা করেছে।
হাসপাতালটি অবশ্য ২০২৪ সালের অক্টোবরে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়ে সেবা কার্যক্রমের বাইরে চলে গিয়েছিল। পরে সেটি পুনর্নির্মাণের কাজ চলছিল।
সূত্র: আল জাজিরা
এমএস/