দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশে সাড়ে চার কোটির বেশি মানুষ উচ্চ রক্তচাপে আক্রান্ত। আক্রান্তদের অধিকাংশ জানেনেই না তারা উচ্চ রক্তচাপে ভুগছেন। রোববার (১৯ জুন) রাজধানীর একটি অভিজাত হোটেলে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে মোট মৃত্যুর ৭০ শতাংশই কোনো না কোনো অসংক্রামক রোগে হচ্ছে। দেশে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে আক্রান্তের হার বেড়েছে। দেশের মোট জনসংখ্যার ২৫ শতাংশই উচ্চ রক্তচাপে ভুগছে। দেশে ১০ শতাংশ (দেড় কোটি) মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। জীবনযাত্রা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের কারণে স্থূলতার হার বেড়েছে, বিশেষ করে শিশুদের মধ্যে এ হার বেশি। দেশে এক কোটি শিশু স্থূলতায় ভুগছে।
তিনি বলেন, বায়ু দূষণ, খাদ্যে ভেজালের কারণে পেটের পীড়া, এমনকি ক্যান্সারও হয়। তামাকজনিক কারণে, মাদকের কারণে অনেক লোক মৃত্যুবরণ করে। যদিও তামাকের ব্যবহার আশাব্যঞ্জক হারে কমেছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার খোরশেদ আলম, অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল কবির, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক টিটু মিয়া।