• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • মানিকগঞ্জ

রাষ্ট্রীয় প্রটোকলে প্রচারণা, স্বাস্থ্যমন্ত্রীকে সতর্ক করল ইসি

আব্দুল আলীম, মানিকগঞ্জ
  ২৯ ডিসেম্বর ২০২৩, ১৩:৪৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
রাষ্ট্রীয় প্রটোকলে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের প্রচারণা। ছবি: দেশ টিভি
রাষ্ট্রীয় প্রটোকলে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের প্রচারণা। ছবি: দেশ টিভি

রাষ্ট্রীয় প্রটোকলে নির্বাচনি প্রচারণা ও ব্যক্তিগত গাড়িতে জাতীয় পতাকা ব্যবহার করায় মানিকগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেককে সতর্ক করেছে নির্বাচন কমিশন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত একটি প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে তদন্ত করে সত্যতা পায় ইসি।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে মানিকগঞ্জের সিনিয়র সহকারী জজ ও মানিকগঞ্জ-৩ আসনের দ্বাদশ জাতীয় নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান শর্মিষ্ঠা বিশ্বাসের আদালতে এ সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হয়। এ সময় জাহিদ মালেকের মনোনীত আইনজীবী তার পক্ষে অভিযোগের ব্যাখ্যা দেন।

এর আগে, গত মঙ্গলবার (২৬ ডিসেম্বর) মানিকগঞ্জ-৩ আসনের নৌকা প্রতীকের প্রার্থী ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেককে শোকজ করা হয়। এরপর গত বুধবার (২৭ ডিসেম্বর) শোকজের লিখিভাবে জবাব দেন জাহিদ মালেকের মনোনীত আইনজীবী।

আদালতের পেশকার রুবেল মাহমুদ জানান, শোকজের লিখিত জবাবের পর বৃহস্পতিবার(২৭ ডিসেম্বর) দুপুরে প্রার্থীর (জাহিদ মালেক) মনোনীত আইনজীবীর সামনে শুনানি অনুষ্ঠিত হয়। পরে নির্বাচন কমিশন (ইসি) বরাবর শোকজের জবাব পাঠানো হয়।

এদিকে তদন্ত প্রতিবেদনে বলা হয়, মানিকগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহিদ মালেক গত ২৫ ডিসেম্বর নির্বাচনি এলাকা সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের মজিবর রহমান উচ্চ বিদ্যালয় মাঠ ও একই উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের পৃথক কয়েকটি নির্বাচনি জনসভায় অংশ গ্রহণ করেন।

এসময় ব্যক্তিগত গাড়িতে জাতীয় পতাকা উড়িয়ে এবং রাষ্ট্রীয় প্রটোকল ব্যবহার করে নির্বাচনি প্রচারণা চালান। যা নির্বাচনি আচরণ বিধিমালা ২০০৮ এর ১৪ বিধি লঙ্ঘন হিসেবে গণ্য হয়। যা পত্রিকায় প্রকাশিত হয়েছে।

নির্বাচনি আচরণ বিধিমালা-২০০৮ এর ১৪ বিধি অনুযায়ী সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি তার সরকারি কর্মসূচির সঙ্গে নির্বাচনি কর্মসূচি বা কর্মকাণ্ড যোগ করতে পারবেন না এবং সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি তার নিজের বা অন্যের পক্ষে নির্বাচনি প্রচারণায় সরকারি যানবাহন, সরকারি প্রচারযন্ত্রের ব্যবহার বা অন্যবিধ সরকারি সুবিধাভোগী করতে পারবেন না।

এমনকি সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থার কর্মকর্তা-কর্মচারী বা কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক বা কর্মকর্তা-কর্মচারীকে ব্যবহার করতে পারবেন না।

এই কাজের মাধ্যমে তিনি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ১৪ বিধি লঙ্ঘন করেছেন।

ইসির শোকজের জবাবে জাহিদ মালেক বলেন, আমার নির্বাচনি এলাকায় নির্বাচন সংক্রান্ত প্রচারণায় আমার ব্যক্তিগত গাড়ি, ব্যক্তিগত জ্বালানি ব্যয় বহন এবং ব্যক্তিগত ড্রাইভার ব্যবহার করি। আমি কোনো সরকারি গাড়ি, সরকারি জ্বালানি এবং সরকারি ড্রাইভার ব্যবহার করি না।

তিনি আরও বলেন, নির্বাচনি প্রচারণায় মন্ত্রীর গাড়িতে রাষ্ট্রীয় পতাকা থাকবে কি না এবং রাষ্ট্রীয় প্রটোকল ব্যবহার করতে পারবো কি না সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা বা দিক নির্দেশনা পাইনি। বিষয়টি আমার অজানা ছিল।

জাহিদ মালেক বলেন, আমি গত ২৬ ডিসেম্বর থেকে আমার নির্বাচনি কাজে ব্যবহৃত গাড়িতে রাষ্ট্রীয় পতাকা ব্যবহার বন্ধ করে এবং রাষ্ট্রীয় প্রটোকল নেওয়া বন্ধ করে প্রচারণা এবং গণসংযোগ করছি।

তিনি বলেন, ইসির নোটিশের বিষয়ে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন হয়ে থাকলে তা আমার জানার অজান্তে হয়েছে। আমি যথাযথভাবে নির্বাচনি আচরণবিধি পালন করে প্রচারণা এবং গণসংযোগ করব।

ডিপি/

  • রাষ্ট্রীয় প্রটোকল
  • প্রচারণা
  • স্বাস্থ্যমন্ত্রী
  • ইসি
  • জাহিদ মালেক
  • মানিকগঞ্জ-৩
এ সম্পর্কিত আরও খবর
নির্বাচনে ২২ সদস্যের মনিটরিং সেল গঠন করল ইসি
নির্বাচনে ২২ সদস্যের মনিটরিং সেল গঠন করল ইসি
নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য না হলে ভবিষ্যৎ অনিশ্চিত: ইসি আনিছুর
নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য না হলে ভবিষ্যৎ অনিশ্চিত: ইসি আনিছুর
যেকোনো মূল্যে নির্বাচন সুষ্ঠু করতে হবে: সিইসি
যেকোনো মূল্যে নির্বাচন সুষ্ঠু করতে হবে: সিইসি
পটিয়ায় স্বতন্ত্র প্রার্থী সামশুল হকের প্রচারণায় হামলা
পটিয়ায় স্বতন্ত্র প্রার্থী সামশুল হকের প্রচারণায় হামলা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।