দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নির্বাচনে সব প্রার্থীই শক্তিশালী কাউকে ছোট করে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী ও মানিকগঞ্জ-৩ আসনের নৌকার প্রার্থী জাহিদ মালেক।
বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে তার নিজ আসন মানিকগঞ্জ শহরে নির্বাচনি প্রচার প্রচারণা সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রত্যেক প্রার্থীই শক্তিশালী, আমরা কাউকে ছোট করে দেখি না এবং ছোট করে দেখার সুযোগ নেই। বিএনপি আসলেও আওয়ামী লীগের প্রার্থীরা যেভাবে প্রচার-প্রচারণা করতো বিএনপি না আসলেও আমরা সেভাবে কাজ করছি। কোনো প্রার্থী এগিয়ে আছে আর কে পিছিয়ে আছে সেটা জনগণ ঠিক করবে।
এ সময় জেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেবি