দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দীর্ঘ আট বছর পর বড় পর্দায় ফিরেছেন প্রীতি জিনতা। তবে প্রত্যাবর্তনের সিনেমা ‘বাটওয়ারা ১৯৪৭’ বক্স অফিসে আশানুরূপ সাড়া না পেলেও এতে একটুও চিন্তিত নন এই অভিনেত্রী।
সিনেমাটিতে প্রীতির সঙ্গে অভিনয় করেছেন সানি দেওল, শাবানা আজমি ও আলি ফজল। দেশভাগের সময়কে ঘিরে নির্মিত সিনেমাটির গল্পে উঠে এসেছে ভারত থেকে একটি মুসলিম পরিবারের লাহোরে পাড়ি দেওয়ার ঘটনা।
গত ১৪ আগস্ট মুক্তি পায় ‘বাটওয়ারা ১৯৪৭’। প্রায় ১৫০ কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমাটি এখন পর্যন্ত ৫০ কোটি রুপিরও কম আয় করেছে। সমালোচকদের কাছ থেকেও সিনেমাটি পেয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
তবে সিনেমার ব্যবসায়িক ফল নিয়ে হতাশ নন প্রীতি। তিনি বলেন, ‘প্রথমত, আমি এই সিনেমা নিয়ে গর্বিত। সিনেমাটির জন্য আমি অসাধারণ প্রতিক্রিয়া পেয়েছি।’
অভিনেত্রী আরও বলেন, ‘অভিনেতা হিসেবে আমি বরাবরই প্রত্যাশা ও প্রাপ্তির ভারসাম্য সামলে এসেছি। যখন আমি কাজ করি, নিজের শতভাগ দিয়ে কাজ করি। অর্থাৎ, আমি কর্মে বিশ্বাসী।’
প্রীতির মতে, একজন শিল্পীর কাজ হলো নিজের দায়িত্বটুকু সঠিকভাবে পালন করা। ফলাফল কী হবে, তা সবসময় তার নিয়ন্ত্রণে থাকে না। তাই প্রতিটি সিনেমায় নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেন তিনি।
তিনি বলেন, ‘আপনি আপনার কাজটুকু ঠিকভাবে করুন, বাকিটা সৃষ্টিকর্তার ওপর ছেড়ে দিন। কী হবে, সেটা তো কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। সেজন্য আমি চেষ্টা করি, প্রতিটি সিনেমায় শতভাগ চেষ্টা দিতে।’
/অ