দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সম্প্রতি চতুর্থ সন্তানের মা হয়েছেন ছোটপর্দার অভিনেত্রী ইশিকা খান। পরপর তিন পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের মা হয়েছেন তিনি। নতুন অতিথিকে ঘিরে আনন্দের এই সময়ে কিছু মানুষের কটূ মন্তব্যে কষ্ট পেয়েছেন সাবেক এই অভিনেত্রী।
বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন ইশিকা। সেখানে নিজের অনুভূতি প্রকাশের পাশাপাশি সন্তান নিয়ে অন্যকে কটূ কথা না বলার আহ্বান জানিয়েছেন তিনি।
ইশিকা লেখেন, ‘তিনটি ছেলের পর আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আমাকে একটি কন্যাসন্তান দিয়েছেন। এই আনন্দের সময়ে কিছু মানুষের এমন কিছু মন্তব্যও শুনতে হয়েছে, যা একজন মা হিসেবে সত্যিই কষ্ট দিয়েছে।’
সন্তান দেওয়া বা না দেওয়া মানুষের হাতে নয় উল্লেখ করে পবিত্র কোরআনের একটি আয়াতের প্রসঙ্গও তুলে ধরেন ইশিকা। তিনি বলেন, ‘একটা কথা মনে রাখা উচিত, সন্তান দেওয়া বা না দেওয়া কোনো মানুষের হাতে নয়, এটা সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা ও হিকমত।’
সূরা আশ-শূরার ৪৯ ও ৫০ নম্বর আয়াতের প্রসঙ্গ টেনে অভিনেত্রী বলেন, আল্লাহ যাকে ইচ্ছা কন্যাসন্তান দেন, যাকে ইচ্ছা পুত্রসন্তান দেন, কাউকে পুত্র-কন্যা উভয়ই দেন এবং যাকে ইচ্ছা সন্তানহীন রাখেন।
ইশিকার ভাষ্য, ‘তাই কারও সন্তান কতজন, ছেলে না মেয়ে, কেন এত সন্তান—এসব নিয়ে ব্যঙ্গ করা বা কষ্ট দেওয়ার আগে একটু ভাবুন। আপনি জানেন না, আল্লাহ তার জন্য কী লিখে রেখেছেন।’
চতুর্থ সন্তানের জন্মের পর ইশিকার এই বক্তব্যে সন্তানসংখ্যা কিংবা ছেলে-মেয়ে নিয়ে অযাচিত মন্তব্য না করার আহ্বানই উঠে এসেছে। একই সঙ্গে অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে মন্তব্য করার ক্ষেত্রে আরও সংবেদনশীল হওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।
এমএম/