• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিনোদন

তিন দিন বিনামূল্যে দেখা যাবে ৬ সিনেমা

বিনোদন ডেস্ক
  ০৯ আগস্ট ২০২৬, ০৭:৩৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে আজ শুরু হচ্ছে ‘চলচ্চিত্র উৎসব: একাল সেকাল’। শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের আয়োজনে ১১ আগস্ট পর্যন্ত জাতীয় চিত্রশালা মিলনায়তনে চলবে এ উৎসব।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

আজ বিকেল পাঁচটায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। সন্ধ্যা ছয়টায় প্রদর্শিত হবে মেজবাউর রহমান সুমন পরিচালিত চলচ্চিত্র ‘রইদ’। আর রাত আটটায় দেখানো হবে জহির রায়হানের ‘জীবন থেকে নেয়া’।

দ্বিতীয় দিন আগামীকাল ১০ আগস্ট বিকেল সাড়ে পাঁচটায় প্রদর্শিত হবে খান আতাউর রহমান পরিচালিত ‘আবার তোরা মানুষ হ’। রাত আটটায় দেখানো হবে মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত ‘মাস্তুল’।

শেষ দিন ১১ আগস্ট বিকেল সাড়ে পাঁচটায় প্রদর্শিত হবে আমজাদ হোসেন পরিচালিত ‘দুই পয়সার আলতা। উৎসবের সমাপনী প্রদর্শনী হিসেবে রাত আটটায় দেখানো হবে আকাশ হক পরিচালিত ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। সব প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত।

চলচ্চিত্রের একাল–সেকাল: চলচ্চিত্র উৎসব ঘিরে গত শুক্রবার ছিল একটি বিশেষ সেমিনার। শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের সেমিনারকক্ষে ‘সমসাময়িক প্রেক্ষাপটে চলচ্চিত্রের একাল সেকাল’ শীর্ষক আলোচনাটি সভাপতিত্ব করেন শিল্পকলার মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। প্রবন্ধ উপস্থাপন করেন আকতানিন খায়ের তানিন। আলোচনায় অংশ নেন বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটির সভাপতি জহিরুল ইসলাম কচি, নির্মাতা মতিন রহমান, শাহীন দিল-রিয়াজ, মোহাম্মদ নূরুজ্জামান এবং এস এম ইমরান হোসেন। সঞ্চালনা করেন নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক দীপক কুমার গোস্বামী।

সেমিনারে স্বাধীন নির্মাতাদের পক্ষ থেকে বেশ কিছু দাবি তুলে ধরা হয়। ক্রমাগত সিঙ্গেল স্ক্রিন কমে যাওয়ার পটভূমিতে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনগুলোকে নিয়মিতভাবে বিকল্প সিনেমা হল হিসেবে ব্যবহারের প্রস্তাব দেওয়া হয়। শুধু চলচ্চিত্র উৎসবের সময় নয়, সারা বছর দেশের বিভিন্ন জেলায় চলচ্চিত্র প্রদর্শনের ব্যবস্থা করার কথা বলা হয়। স্বাধীন ও নবীন নির্মাতাদের চলচ্চিত্র নিয়ে একটি কনটেন্ট ব্যাংক তৈরি, ঢাকার বাইরের প্রদর্শনীতে নির্মাতাদের যুক্ত করা এবং স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ও ফিল্ম সোসাইটিগুলোকে সম্পৃক্ত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি খোলা মাঠ বা উন্মুক্ত মঞ্চে চলচ্চিত্র প্রদর্শন, অনলাইন প্রচারণা বাড়ানো এবং আয়োজনের খরচ কমাতে প্রয়োজন অনুযায়ী ছোট কক্ষ বা উন্মুক্ত স্থান ব্যবহারের প্রস্তাবও দেন নির্মাতারা। নিয়মিত আয়োজনের ব্যয় মেটাতে ১০ থেকে ২০ টাকার টিকিট চালু এবং স্বাধীন নির্মাতাদের জন্য শিল্পকলার মিলনায়তন ন্যূনতম ভাড়ায় দেওয়ার দাবিও রাখা হয়েছে।

আরও পড়ুন

এবার সালমান শাহর মৃত্যু নিয়ে মুখ খুললেন শাবনূর, দিলেন বিশদ ব্যাখ্যা

তাহলে স্বাধীন সিনেমা কোথায় দেখাবে: সেমিনারের আলোচক চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান বলেন, নতুন করে বিশেষায়িত প্রেক্ষাগৃহ তৈরির অপেক্ষা না করে জেলা শিল্পকলা একাডেমির বিদ্যমান মিলনায়তন ও যন্ত্রপাতি কাজে লাগিয়েই বিকল্প চলচ্চিত্র প্রদর্শনের উদ্যোগ শুরু করা সম্ভব।

নাটকের মতো রেয়াত পাবেন স্বাধীন নির্মাতার: দেশব্যাপী শিল্পকলা একাডেমিতে হল ও অডিটোরিয়ামগুলোয় রেয়াত পায় নাট্যদলগুলো। চলচ্চিত্র নির্মাতাদের জন্যও এমন উদ্যোগ শুরু করতে যাচ্ছে শিল্পকলা একাডেমি। সেমিনারে সব প্রস্তাব ইতিবাচকভাবে নেওয়া হয়েছে বলে জানান শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক দীপক কুমার গোস্বামী। শিগগিরই এসব বিষয়ে উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। গতকাল শনিবার সকালে দীপক কুমার গোস্বামী বলেন, ‘নির্মাতারা শিল্পকলা একাডেমির প্রতি কিছু দাবি তুলেছেন, যার প্রতিটি যৌক্তিক। আমার বিভাগ থেকে শিল্পকলা একাডেমির সবাই এসব দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছি। তাঁরা আমাদের সারা দেশের অডিটোরিয়াম কিংবা হল রুম যা-ই বলি না কেন, চেয়েছেন। আমরা বলেছি সেগুলোতে সাউন্ড সিস্টেম আধুনিকায়ন, ভালো পর্দার ব্যবস্থা করা হবে। তবে তাঁরা এখন যে অবস্থায় আছেন, সে অবস্থাতেই শুরু করতে চেয়েছেন। সঙ্গে নাটকের দলগুলো যেভাবে রেয়াত পায়, ভাড়ার ক্ষেত্রে তাদের জন্যও কিছু করা যায় কি না, তার প্রস্তাব আমি পরিষদে রাখব। পাশাপাশি সম্প্রতি চলচ্চিত্র বিভাগ আলাদা করার প্রস্তাব সংসদে পাস হয়েছে, আমাদের মহাপরিচালকও বিষয়টি দ্রুত বাস্তবায়নে নির্দেশনা দিয়েছেন।’

কে

  • সিনেমা
এ সম্পর্কিত আরও খবর
নেপালের আকাশে অপু বিশ্বাস!
নেপালের আকাশে অপু বিশ্বাস!
অন্তরঙ্গ দৃশ্যে রাজি না হওয়ায় সিনেমা ছাড়তে হয় অভিনেত্রীকে 
অন্তরঙ্গ দৃশ্যে রাজি না হওয়ায় সিনেমা ছাড়তে হয় অভিনেত্রীকে 
ক্যানসারে মারা গেছেন ‘গজনি’ সিনেমার সেই ভিলেন
ক্যানসারে মারা গেছেন ‘গজনি’ সিনেমার সেই ভিলেন
প্রেসার কুকার সিনেমার নায়িকার শারীরিক নির্যাতনের অভিযোগ
প্রেসার কুকার সিনেমার নায়িকার শারীরিক নির্যাতনের অভিযোগ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।