• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিনোদন

ক্যানসারে মারা গেছেন ‘গজনি’ সিনেমার সেই ভিলেন

বিনোদন ডেস্ক
  ০৫ আগস্ট ২০২৬, ০৮:৪১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আমির খান অভিনীত আলোচিত চলচ্চিত্র ‘গজনি’র ভয়ংকর খলনায়ক ‘গজনি ধর্মাত্মা’ চরিত্রে অভিনয় করে দর্শকের মনে স্থায়ী জায়গা করে নেওয়া প্রবীণ অভিনেতা প্রদীপ সিং রাওয়াত আর নেই। রক্তের ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে মঙ্গলবার ৭৪ বছর বয়সে তিনি মারা গেছেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর ব্যবস্থাপক সিদ্ধার্থ তিওয়ারি। ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, ক্যানসার কিছুদিন আগে আবার ফিরে আসে। এক মাসের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন প্রদীপ রাওয়াত। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

প্রদীপ রাওয়াতের মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন চলচ্চিত্র অঙ্গনের অনেকেই। অভিনেতা যশপাল শর্মা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘“গজনি” ও “লগান” প্রদীপ রাওয়াত, শান্তিতে ঘুমাও।’

১৯৫২ সালের ২১ জানুয়ারি ভারতের মধ্যপ্রদেশের জবলপুরে জন্মগ্রহণ করেন প্রদীপ রাওয়াত। অভিনয়জীবনের শুরু টেলিভিশনে। বি আর চোপড়ার কালজয়ী ধারাবাহিক ‘মহাভারত’-এ অশ্বত্থামার চরিত্রে অভিনয় করে তিনি ঘরে ঘরে পরিচিতি পান। এরপর বড় পর্দায় পা রেখে ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করেন ভারতীয় সিনেমার অন্যতম শক্তিশালী খল অভিনেতা হিসেবে।

১৯৮৫ সালে ‘এতবার’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হলেও নব্বইয়ের দশকে ‘অগ্নিপথ’, ‘কয়লা’, ‘সরফরোশ’ ও ‘মেজর সাব’-এর মতো ছবিতে অভিনয় করে নিজের অবস্থান আরও শক্ত করেন। তবে ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত ‘লাগান’ ছবিতে দেবা সিং সোধি চরিত্র এবং ২০০৮ সালে আমির খান অভিনীত ‘গজনি’তে নির্মম খলনায়ক ‘গজনি ধর্মাত্মা’ চরিত্রে অভিনয় তাঁকে এনে দেয় তুমুল জনপ্রিয়তা। এর আগে ২০০৫ সালে সূর্য অভিনীত তামিল ‘গজনি’তেও একই চরিত্রে অভিনয় করে তিনি দর্শকের প্রশংসা কুড়িয়েছিলেন।

হিন্দি চলচ্চিত্রের পাশাপাশি দক্ষিণ ভারতীয় সিনেমাতেও ছিল তাঁর সমান দাপট। তেলেগু ছবি ‘সাই’-এর মাধ্যমে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে তাঁর দুর্দান্ত যাত্রা শুরু হয়। ছবিটিতে অসাধারণ অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ খলনায়ক বিভাগে ‘ফিল্মফেয়ার’ পুরস্কার অর্জন করেন। পরে ‘রাউডি রাঠোর’, ‘বাঘি’সহ অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রে তাঁর শক্তিশালী অভিনয় দর্শকের প্রশংসা পায়।

চার দশকেরও বেশি সময়ের কর্মজীবনে হিন্দি, তেলেগু, তামিল, নেপালিসহ বিভিন্ন ভাষার এক শতাধিক চলচ্চিত্র ও টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছেন প্রদীপ রাওয়াত। পর্দায় তাঁর বলিষ্ঠ উপস্থিতি, গভীর কণ্ঠস্বর এবং স্বতন্ত্র খলচরিত্রের অভিনয় তাঁকে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম স্মরণীয় অভিনেতায় পরিণত করেছে।

আরও পড়ুন

যে কারণে সমালোচনার মুখে অভিনেত্রী

অভিনেতার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত কাজগুলোর মধ্যে রয়েছে ভিকি কৌশল অভিনীত ‘ছাভা’, তেলেগু চলচ্চিত্র ‘গায়াপাড্ডা সিমহাম’ এবং নেপালি ছবি ‘আ বাটা আমা’।

প্রদীপ রাওয়াত স্ত্রী ও ছেলে বিক্রমাদিত্যকে রেখে গেছেন। চলচ্চিত্র সমালোচকদের মতে, পর্দায় তিনি যতই ভয়ংকর খলনায়কের চরিত্রে অভিনয় করুন না কেন, সহকর্মীদের কাছে তিনি ছিলেন বিনয়ী ও আন্তরিক একজন মানুষ। তাঁর অভিনয়, ব্যক্তিত্ব এবং অসামান্য অবদান ভারতীয় চলচ্চিত্রপ্রেমীদের মনে দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।

কে

  • গননি
  • ক্যান্সার
  • মৃত্যু
এ সম্পর্কিত আরও খবর
এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, সামনে যেসব প্রশ্ন
এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, সামনে যেসব প্রশ্ন
সাতক্ষীরা-৪ আসনের এমপির দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু
সাতক্ষীরা-৪ আসনের এমপির দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু
ডেঙ্গুতে একদিনে আরও ৬ মৃত্যু, চলতি বছর প্রাণহানি ১৮৪
ডেঙ্গুতে একদিনে আরও ৬ মৃত্যু, চলতি বছর প্রাণহানি ১৮৪
হাম উপসর্গে ৪ জনের মৃত্যু, আক্রান্ত ১২৩৬
হাম উপসর্গে ৪ জনের মৃত্যু, আক্রান্ত ১২৩৬
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X