দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস বর্তমানে নেপালে অবস্থান করছেন। সেখানে রোমাঞ্চকর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন এই অভিনেত্রী। নেপালের পোখারায় ক্যাবল কারে চড়ে ভয় পাওয়ার কথা জানিয়েছেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে ক্যাবল কারে চড়ার অভিজ্ঞতা ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেন অপু বিশ্বাস। লাইভের ক্যাপশনে তিনি লেখেন, ‘ভীষণ ভয় লাগছে।’
অপু বিশ্বাস বলেন, নেপালের পোখারা অন্নপূর্ণার এই ক্যাবল কারটি অনেক উঁচুতে অবস্থিত। মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুরে ক্যাবল কারে চড়ার অভিজ্ঞতা থাকলেও নেপালের এই অভিজ্ঞতাকে তার কাছে আরও বেশি চ্যালেঞ্জিং মনে হয়েছে।
রোমাঞ্চকর এই ভ্রমণে ভয় পেলেও ভক্তদের সতর্ক করেছেন অপু। তিনি বলেন, যাদের উচ্চতাভীতি রয়েছে কিংবা হৃদ্যন্ত্রের সমস্যা আছে, তাদের এই ক্যাবল কারে না ওঠাই ভালো।
লাইভে অপু বিশ্বাস আরও জানান, এই মুহূর্তে তিনি তার সন্তানকে খুব মিস করছেন। একই সঙ্গে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ভক্তরাই তার মূল শক্তি।
নেপালে অপু বিশ্বাস রয়েছেন তার নতুন সিনেমা ‘শিকার’-এর কাজের জন্য। লাইভে তিনি জানান, যারা বেশি বেশি মন্তব্য করবেন, তাদের মধ্য থেকে কয়েকজনকে তার প্রতিষ্ঠান ‘সিগনেচার বিউটি পার্লার অ্যান্ড বুটিক’ থেকে বিশেষ সেবা ও উপহার হিসেবে পোশাক দেওয়া হবে।
লাইভের শেষ দিকে নতুন সিনেমা ‘শিকার’ এবং তার সন্তানের জন্য সবার কাছে দোয়া চান অপু বিশ্বাস।
যে আই