দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

‘সুড়ঙ্গ’ সিনেমা পাইরেসি করার অপরাধে দুইজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শনিবার (২৯ জুলাই) বিকেলে ডিবির এক প্রেস বিজ্ঞপ্তির মধ্য দিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
গেল বৃহস্পতিবার অর্থাৎ ২৭ জুলাই বিকেলে পাইরেসি নিয়ে অভিযোগ করতে রাজধানীর ডিবি কার্যালয়ে যান পরিচালক রায়হান রাফী, আফরান নিশো, তমা মির্জাসহ ‘সুড়ঙ্গ’ টিম। ৬ জনের নামে অভিযোগ করা হয়েছিল।
আর এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ইনামুল কবীর ও মনির শেখ নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার ডিবি কার্যালয়ে প্রেস বিজ্ঞপ্তির সময় উপস্থিত ছিলেন চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি, আলফা আই স্টুডিওজ এর পরিচালনা ব্যবস্থাপক শাহরিয়ার শাকিল, পরিচালক রায়হান রাফী ও অভিনেত্রী তমা মির্জা।
এ বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ কমিশনার মো. হারুন অর রশিদ বলেন, ‘আমাদের কাছে অভিযোগ আসার পরই আমারা সুড়ঙ্গ টিমকে আশ্বস্ত করেছিলাম যে এর বিরুদ্ধে আমরা দ্রুতই অ্যাকশন নেবো। অন্যদিকে আমরা মনে করি, এই সিনেমাটি যারা বানিয়েছে তাদেরকে আর্থিক ক্ষতি ও ইন্ডাস্ট্রি নষ্ট করার এক অপচেষ্টা করেছে। তবে আমরা অল্প সময়ের মধ্যে যারা এই কাজটি করেছেন তাদের মধ্যে ২জনকে গ্রেপ্তার করেছি। তারা স্বীকারও করেছেন।‘
ঈদে মুক্তি পাওয়া আলোচিত সিনেমা ‘সুড়ঙ্গ’। এটি যখন বাংলাদেশের পর বিশ্ববাজারেও সাফল্য ছড়াচ্ছে, তখনই পাইরেসির কবলে পড়ে।
ঈদে বাংলাদেশে ‘সুড়ঙ্গ’ মুক্তি পেয়েছিল মোট ২৮টি প্রেক্ষাগৃহে। গেল শুক্রবার থেকে দেশের ৫০টি হলে চলছে সিনেমাটি। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গেও ২১ জুলাই থেকে ৩১টি সিনেমা হলে মুক্তি পেয়েছে সিনেমাটি। এছাড়াও আমেরিকা, অস্ট্রেলিয়াসহ মধ্যপ্রাচ্যের বেশকিছু দেশে মুক্তি পেয়েছে ‘সুড়ঙ্গ’।
এম