দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঈদে মুক্তি পেয়েছে রায়হান রাফী পরিচালিত সুড়ঙ্গ সিনেমা। তৃতীয় সপ্তাহে এসেও দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি হাউজফুল যাচ্ছে। এবার সিনেমাটি মুক্তি পাচ্ছে ভারতে।
ঢাকার সিনেমা কলকাতায় বার বার ব্যর্থ হলেও, ধারণা করা হচ্ছে এবার সুড়ঙ্গ দিয়ে সেই রেকর্ডটা ভাঙবে। ফলে সিনেমাটি কলকাতায় নিয়ে যেতে শুরু থেকেই পরিকল্পনা ছিলো সংশ্লিষ্টদের।
শুক্রবার (১৪ জুলাই) এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে টলিউডের প্রভাবশালী প্রতিষ্ঠান এসভিএফ (শ্রী ভেঙ্কটেশ ফিল্মস)। তারাই পশ্চিমবঙ্গে সুড়ঙ্গ পরিবেশনা করছে। ঘোষণা অনুযায়ী, আগামী ২১ জুলাই সেখানে মুক্তি পাচ্ছে সিনেমাটি।
শ্রী ভেঙ্কটেশ ফিল্ম তাদের ফেসবুক পেজে এক পোস্টে জানায়, অপেক্ষা শেষ হচ্ছে! বাংলাদেশে ব্লকবাস্টার হিট হওয়ার পর আগামী ২১ জুলাই সুড়ঙ্গ পশ্চিমবঙ্গে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।
সুড়ঙ্গ দিয়েই বড় পর্দায় অভিষেক হয়েছে আফরান নিশোর। এছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন তমা মির্জা, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।
২৯ জুন ঈদুল আজহায় বাংলাদেশের ২৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় সুড়ঙ্গ। দেশের পাশাপাশি অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রেক্ষাগৃহেও প্রদর্শিত হচ্ছে এটি। এছাড়া ২১ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কেও মুক্তি পাচ্ছে সিনেমাটি। এরপর ২৮ জুলাই থেকে যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন অঙ্গরাজ্য মিলিয়ে শতাধিক প্রেক্ষাগৃহে চলবে বলে দাবি সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশক বায়স্কোপ ফিল্মসের।