দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জনপ্রিয়তার শীর্ষে থাকতেই সিনেমা থেকে দূরে সরে যান শাবনূর। থিতু হন অস্ট্রেলিয়ায়। বলা হয়ে থাকে, নায়িকারা দীর্ঘদিন পর্দায় না থাকলে দর্শকের মনের আড়ালে চলে যান। কিন্তু তার ক্ষেত্রে তেমনটা হয়নি। বরং অনুরাগীরা প্রিয় নায়িকার সিনেমায় ফেরার অপেক্ষায় উন্মুখ হয়ে ছিলেন।
অবশেষে তাদের অপেক্ষার পালা শেষ হচ্ছে। ‘রঙ্গনা’ নামের একটি সিনেমার মাধ্যমে ফের অভিনয়ে ফিরছেন শাবনূর। এটি পরিচালনা করবেন আরাফাত হোসাইন।
এর মাধ্যমে প্রথমবার চলচ্চিত্র পরিচালনায় নামছেন আরাফাত। আগে তিনি বেশকিছু সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। নিজেকে জানান দেওয়ার জন্য ছোটপর্দার জন্য নির্মাণ করেছেন বেশ কিছু নাটক। প্রথম সিনেমাতেই পাচ্ছেন শাবনূরকে। এতে শাবনূরের বিপরীতে কে থাকছেন—তা অচিরেই জানানো হবে বলে জানিয়েছেন এই নির্মাতা।
ছবিতে শাবনূরকে বেছে নেওয়ার কারণ প্রসঙ্গে আরাফাত বলেন, ‘থ্রিলার গল্পে সিনেমাটি নির্মিত হবে। দর্শকরা এখনও তাকে পর্দায় দেখতে চান। আর আমারও ইচ্ছা, শুরুতে তাকে নিয়ে কাজ করার। সে অনুযায়ী গল্প লেখা। তাকে অসংখ্য রোমান্টিক গল্পের সিনেমায় দেখা গেছে। এটি নারীকেন্দ্রিক গল্প হলেও রয়েছে ভিন্নতা। তাকে ঘিরেই সিনেমাটি এগিয়ে যাবে। নতুন বছরে সিনেমাটির শুটিং শুরু হবে। একটানা কাজ করে শেষ হবে এর চিত্রায়ণ। সিনেমাটি ঈদে মুক্তির পরিকল্পনা রয়েছে।’
শাবনূর বলেন, “অস্ট্রেলিয়া থাকাকালীন সাত মাস আগে ‘রঙ্গনা’র গল্পটি আমাকে পাঠানো হয়। তখনই কাজটি করতে রাজি হই। সিনেমার গানগুলো খুবই চমৎকার। কবির বকুল ভাইয়ের হাতে জাদু আছে। সিনেমাটির গান শুনেই ইচ্ছা করেছিল লাফ দিয়ে শুটিংয়ে নেমে যাই। এই সিনেমা দিয়েই ক্যামেরার সামনে দাঁড়াব। এখন নিজেকে প্রস্তুত করছি। আশা করছি, দর্শকরা দারুণ কিছু পেতে যাচ্ছেন।”
‘রঙ্গনা’ সিনেমায় তিনটি গান থাকছে। গানগুলো লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার কবির বকুল। দুটি গান গাইবেন এবং সুর ও সংগীতায়োজন করবেন ইমরান মাহমুদুল। সিনেমাটির কাহিনি লিখেছেন নির্মাতা নিজেই। চিত্রনাট্য ও সংলাপ করেছেন তন্ময় মুক্তাদির।
আর