দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিনেমা পর্দায় ফিরছেন শাবনূর। তিন বছর পর দেশে ফেরার পর জানা গেল এই খবর। আজ ১৭ ডিসেম্বর নায়িকার জন্মদিনে সুখবরটি সামনে এসেছে। শাবনূর ভক্তরা দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন কবে নতুন সিনেমায় কাজ করবেন এই নায়িকা।
তবে অপেক্ষার প্রহর শুধু দীর্ঘই হয়েছে, সিনেমায় আর দেখা যায়নি তাকে। অবশেষে অভিনেতা মাহফুজ আহমেদের হাত ধরে সিনেমায় ফিরছেন শাবনূর। ‘মাতাল হাওয়া’ সিনেমায় দেখা যাবে শাবনূর-মাহফুজকে।
এ বিষয়ে শাবনূর জানালেন, পরিবার ও কাছের মানুষেরা ছাড়া ঢাকায় আসার খবরটা আপাতত কাউকে জানাতে চাননি। তিন বছর পর দেশে ফেরাতে জমে আছে অনেক কাজ। নিরিবিলি সেসব সেরেও নিচ্ছেন।
‘মাতাল হাওয়া’ সিনেমাটি পরিচালনা করবেন চয়নিকা চৌধুরী। আগামী বছরের দুই ঈদের যেকোনো একটিতে তাদের চলচ্চিত্রের পর্দায় দেখা যেতে পারে।
এম