দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

একসময় দাপটের সঙ্গে অভিনয় করেছেন শাবনূর। গেল কয়েক বছর ধরে লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে অনেক দূরে তিনি। এ নিয়ে তার অনুরাগীদের আক্ষেপের শেষ নেই। তারা চানা, তিনি যেন ফের অভিনয়ে ফিরুক।
শাবনূরও চান অভিনয়ে ফিরতে। কয়েকবার আশ্বাসও দিয়েছেন। কিন্তু বাস্তবায়িত হয়নি। কেন ফিরছেন না অভিনয়ে? এই প্রশ্নের উত্তর দিয়েছেন এ অভিনেত্রী।
শাবনূর বলেন, ‘অবশ্যই সিনেমায় ফিরতে চাই। এমনকি ফেরার চেষ্টাও চলছে। তবে সিনেমায় ফিরতে হলে আমাকে ফিট হতে হবে। ওজন কমাতে হবে। আর একবার ওজন বেড়ে গেলে হঠাৎ করে তা কমানো সম্ভব নয়। এর জন্য সময় প্রয়োজন। তবে চলতি বছরই ফেরার ইচ্ছা আছে।’
তবে শুধু অভিনয় নয়, নির্মাণের প্রতিও আগ্রহী শাবনূর। এ প্রসঙ্গে নায়িকা বলেন, ‘এখন বাংলা সিনেমার একটা ভালো সময় যাচ্ছে। অনেকেই নির্মাণে ফিরবে। পরিচালনার ইচ্ছা আমারও অনেকদিনের। শুধু একটু গুছিয়ে নিতে যে সময়টুকু লাগে, সেটাই নিচ্ছি।’
শাবনূর এখন অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। সেখানকার নাগরিক তিনি। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর একমাত্র ছেলেকে নিয়ে সময় কাটে তার।
আরএসও