দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টিকিট বিক্রির ওপর ভিত্তি করে এবারের ঈদুল আজহায় মুক্তি পাওয়া দুই ছবি সুড়ঙ্গ ও প্রিয়তমার আনুমানিক একটা আয়ের হিসেবে প্রকাশ করেছে দু’প্রযোজনা সংস্থা।
বৃহস্পতিবার (৬ জুলাই) রাত ৯ টায় প্রিয়তমা সিনেমার পরিচালক হিমেল আশরাফ তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন।
ওই স্ট্যাটাসে তিনি একটি ছবি পোস্ট করে জানান, ঈদে সারাদেশে ১০৭ টি সিনেমা হলে মুক্তি পাওয়া এ সিনেমাটি মুক্তির ৭ দিনের মাথাতেই দর্শক চাহিদার কারণে ৩১৫০ টিরও বেশি শো দেখানো হয়েছে হলগুলোতে। দর্শকদের উপচেপড়া ভিড়ে এরইমধ্যে ১০ কোটি ৩০ লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে।
ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান। শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল।
একই দিনে ঈদের আরেক আলোচিত সিনেমা সুড়ঙ্গের সাত দিনের আয় নিয়ে স্ট্যাটাস দিয়ে সিনেমাটির পরিচালক রায়হান রাফী জানান, মাত্র সাত দিনে সিনেপ্লেক্স থেকে সুড়ঙ্গ আড়াই কোটির বেশি টাকার টিকিট বিক্রি করেছে। এটা আমাদের সিনেমার জন্য দারুণ একটি খবর।
তিনি আরও লেখেন, এর আগে ঢাকা অ্যাটাক, আয়নাবাজি, দেবীর রেকর্ড ভেঙেছিল আমার পরাণ সিনেমা। এবার নিজের সিনেমার রেকর্ড ভেঙে দিল সুড়ঙ্গ। বাংলা কোনো সিনেমার এমন রেকর্ড নেই। এ জন্য আমরা দর্শকদের কাছে কৃতজ্ঞতা জানাই।
আফরান নিশো অভিনীত সুড়ঙ্গ সিনেমাটি শনিবার থেকে প্রতিদিন স্টার সিনেপ্লেক্সের সাত শাখায় সর্বোচ্চ ৩৩টি শো চলছে। শনিবার দুপুরে ছবিটির পরিচালকের পাশাপাশি প্রযোজকও তার ফেসবুক আইডিতে আইয়ের এ তথ্য জানিয়েছেন।
এবারের ঈদুল আজহায় সর্বমোট পাঁচটি বাংলা সিনেমা মুক্তি পায়। এ পাঁচ সিনেমার মধ্যে প্রথম থেকেই আলোচিত সিনেমা ছিল শাকিব খান অভিনীত প্রিয়তমা সিনেমাটি। ইতোমধ্যে জানা গেছে এ সিনেমা বিদেশের ৪২টি হলেও মুক্তি পাচ্ছে।
প্রসঙ্গত, চলচ্চিত্রের লাভ কিংবা লোকসান সবটাই নির্ভর করে টিকিটের বিক্রির ওপর। টিকিট বিক্রির ওপর ভিত্তি করে প্রকাশিত সিনেমার আয়ের হিসাব-নিকাশ বক্স অফিস নামে পরিচিতি। তবে বাংলাদেশে বক্স অফিসের কার্যকারিতা তেমন একটা নেই। গুটিকয় মাল্টিপ্লেক্স বাদে সিনেমা হলগুলোয় এখনো হাতে হাতে টিকিট বিক্রি হয়। ফলে কোন শোতে কত টিকিট বিক্রি হয়েছে, তা সুনির্দিষ্ট করে জানার সুযোগ নেই বললেই চলে।