দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সুড়ঙ্গগুলো ধ্বংস করতে তাতে সাগরের পানি ঢালতে শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী। আগামী কয়েক সপ্তাহ ধরে এ প্রক্রিয়া চলতে পারে।
বুধবার (১৩ ডিসেম্বর) মার্কিন কর্মকর্তাদের বরাতে সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, হামাসকে ধ্বংস করার কৌশল হিসেবে ভূমধ্যসাগর থেকে পাম্পের মাধ্যমে তাদের সুড়ঙ্গগুলোতে পানি ঢালা হচ্ছে। যা আগামী কয়েকসপ্তাহ ধরে চলতে পারে।
গাজায় অবস্থিত হামাসের সুড়ঙ্গগুলো ৩০০ মাইল পর্যন্ত বিস্তৃত। সুড়ঙ্গের যে বিশাল গোলকধাঁধা রয়েছে সেখানে সাগর থেকে সেচের মাধ্যমে পানি ঢালতে শুরু করেছে ইসরায়েল।
মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, এ বিষয়ে গত মাসে প্রাথমিক পরীক্ষা করা হয়েছিল।
নভেম্বরের মাঝামাঝি সময়ে আল-শাতি শরণার্থী শিবিরের প্রায় এক মাইল উত্তরে কমপক্ষে পাঁচটি পাম্প স্থাপনের কাজ সম্পন্ন করেছে ইসরায়েলের সেনাবাহিনী। যেগুলো ঘণ্টায় হাজার হাজার ঘনমিটার পানি সুড়ঙ্গগুলোতে ঢালতে সক্ষম।
ডিপি/