দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অভিনেত্রী প্রসূন আজাদকে উদ্দেশ্য করে এক দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি প্রসূনের করা অভিযোগের জবাব দিয়েছেন শান্ত ও আবেগপূর্ণ ভাষায়।
স্ট্যাটাসে পরীমণি লিখেছেন, ‘প্রিয় প্রসূন আজাদ, আপনি লিখেছেন আমি আমার লোক দেখানো পার্টিতে আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে এসে অপমান করেছি। আপনি আরও বলেছেন, আমি আমার নাম উজ্জ্বল করতে টাকা দিয়ে কিছু লোক ভাড়া করি যারা অতিথিদের জিজ্ঞেস করেন তারা কারা! আচ্ছা আপু, সত্যিই কি তোমার মনে হয় আমি তোমাকে ছোট করার জন্য তোমাকে আমার একটা স্পেশাল ইভেন্টে দাওয়াত দিতাম? কখনোই না বোন।’
তিনি আরও লিখেছেন, ‘তুমি জানো আমি তোমাকে কতটা পছন্দ করি। আমাদের দেখা হয়নি কখনো। তোমার একটি টিভি সাক্ষাৎকার দেখে মুগ্ধ হয়ে সাংবাদিক ইমু ভাইয়ের কাছ থেকে তোমার নাম্বার নিয়ে তোমাকে কল করেছিলাম। অনেক কথা হয়েছিল আমাদের। তখন আমি তোমাকে বলেছিলাম, তুমি একজন পিওর সোল, সত্যিকারের মানুষ। তোমার বাচ্চাদের নিয়ে তোমার এই জীবনযাত্রা আমাকে অনুপ্রাণিত করে।’
পরীমণি বলেন, ‘তোমার খারাপ লেগেছে শুনে সত্যিই কষ্ট পেলাম। তুমি আমাকে একটা টেক্সট দিলেই তো হতো আপু! আমার সেই অনুষ্ঠানে কোনো ভাড়া করা লোক ছিল না। যারা ছিলেন তারা ওই প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টের নিরাপত্তাকর্মী। তারা কাউকে অপমান করার জন্য নয়, বরং আমাদের নিরাপত্তার দায়িত্বে ছিলেন।’
স্ট্যাটাসে তিনি আরও উল্লেখ করেন, ‘ওই অনুষ্ঠানে যারা এসেছিলেন তারা সবাই নিজ নিজ অবস্থানে বড় মানুষ, কিন্তু কেউই ছোট ফিল করেননি। নিরাপত্তা না থাকলে ওই জায়গায় জনসাধারণের ভিড় সামলানোই যেত না।’
শেষে পরীমণি লেখেন, ‘আপনি জানেন কি, এখনো অনেকেই আমার নাম জিজ্ঞেস করেন। আমি এতে অবাক হই না। বরং গর্ব করে বলি— আমি পরীমণি।’
স্ট্যাটাসের শেষে তিনি প্রসূন আজাদের উদ্দেশে দুঃখ প্রকাশ করে লেখেন, ‘আমি খুবই দুঃখিত আপনার কাছে।’
এমএস/