দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের রকস্টার মাহফুজ আনাম জেমসের সঙ্গে ঢাকার মঞ্চ মাতাবেন পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড জুনুনের ভোকাল আলি আজমত। জমকালো কনসার্টটির আয়োজনের প্রচারণা নেটদুনিয়ায় এরইমধ্যে শুরু হয়েছে।
দুই দেশের দুই কিংবদন্তিকে নিয়ে ঢাকার সংগীত ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু হওয়ায় উচ্ছ্বসিত কনসার্ট প্রেমীরা।
ASSEN–এর আয়োজনে ও State Media–এর সহযোগিতায় কনসার্টটি হবে রক ও সুফি সংগীতের মেলবন্ধনে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা।
কনসার্টের শিরোনাম রাখা হয়েছে ‘আলী আজমত দ্য ভয়েজ অব জুনুন অ্যান্ড নগর বাউল জেমস লাইভ ইন ঢাকা’। অ্যাসেন বাজের আয়োজনে জমকালো কনসার্টটি অনুষ্ঠিত হবে রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে।
অ্যাসেন কমিউনিকেশনের সিনিয়র স্ট্র্যাটেজিক প্ল্যানার মুকেশ গোয়ালা বলেন, 'ভক্তদের মধ্যে যে উচ্ছ্বাস আমরা দেখছি, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। টিকিট বিক্রিও প্রত্যাশার চেয়ে বেশি ইতিবাচক। আমরা বিশ্বাস করি, এই রাতটি ঢাকার সংগীত ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় হিসেবে স্থান পাবে।'
তিনি আরও জানান, দর্শকদের জন্য সর্বোচ্চ মানের নিরাপত্তা, সাউন্ড এবং লাইটিং নিশ্চিত করা হয়েছে, যাতে সবাই এক অনন্য অভিজ্ঞতা পান।
কনসার্টের টিকিট বিক্রি হচ্ছে তিনটি ক্যাটাগরিতে। যেখানে ভিআইপি টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ৬ হাজার ৯৯৯, প্রিমিয়াম ৩ হাজার ৪৯৯ এবং স্টুডেন্ট ১ হাজার ৪৯৯ টাকা।
এ কনসার্টের মাধ্যমে দীর্ঘ ছয় বছর পর ফের ঢাকার মঞ্চে গান গাইবেন পাকিস্তানি রক সংগীতশিল্পী। আগামী ১৪ নভেম্বর ঢাকায় বসবে জমকালো সে গাসেন আসর।
আরএ