দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা পরীমণি যেন জীবনের প্রতিটি মুহূর্তকেই রঙিন করে রাখতে জানেন। ব্যক্তিগত জীবনের নানা উত্থান–পতনের মধ্যেও তিনি সবসময় খুঁজে নেন আনন্দের অজুহাত। আসছে ২৪ অক্টোবর তার জন্মদিন, কিন্তু এবার বিশেষ দিনটিতে তিনি থাকবেন দেশের বাইরে। তাই প্রিয় মানুষ অর্কের চমকে আগেই কেক কেটে ফেললেন পরী।
মঙ্গলবার (২১ অক্টোবর) নিজের ফেসবুকে একাধিক ছবি শেয়ার করে পরীমণি জানান, ২৪ অক্টোবর আমার বার্থডে। গতকাল রাতেই সেলিব্রেট করে ফেললো অর্ক। কারণ আমি এবার জন্মদিনে দেশে থাকছি না।
অর্ক কেবল পরীমণির মেকআপ আর্টিস্টই নন, বরং তার খুব কাছের একজন মানুষ। পরীমণির ভাষায়, অর্ক আমার ভাইয়ের মতো। কাজের সূত্রে পরিচয় হলেও এখন সে পরিবারের একজন হয়ে গেছে। ওর ছোট ছোট আবদারগুলোকেই আমি ভালোবাসি।
অর্কের বাসায় আয়োজন করা সেই সারপ্রাইজ পার্টিতে পরীমণি ছিলেন একেবারে উচ্ছ্বসিত। কেক হাতে হাস্যোজ্জ্বল মুহূর্তের পাশাপাশি, গোলাপের পাপড়িতে সাজানো সিঁড়িতে দাঁড়িয়ে তোলা ছবিতেও ঝলমল করছিলেন এই তারকা।
পরীমণি বলেন, আমি এত খুশি হয়ে গেছি রে অর্ক! আমি সারাজীবন তোদের সঙ্গে নিয়ে আমার জীবনের আনন্দ উদযাপন করতে চাই। থ্যাংক ইউ ভাই আমার।
জীবনের প্রতিটি কঠিন সময় পেরিয়েও মুখে হাসি ধরে রাখা পরীমণি জানান, ভালোবাসা ও যত্ন পাওয়া মানুষগুলোর উপস্থিতিই তার সবচেয়ে বড় প্রাপ্তি। তিনি প্রমাণ করেছেন আনন্দ খুঁজে নিতে বড় আয়োজন লাগে না, দরকার শুধু কিছু প্রিয় মুখ আর নিঃস্বার্থ ভালোবাসা।
জে আই