দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রায় দেড় যুগের নির্বাসিত জীবন থেকে দেশে ফিরে যেকোনো মূল্যে শান্তিশৃঙ্খলা রক্ষার প্রত্যয় জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে যেকোনো উসকানির মুখে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
দেশে চলমান অস্থির পরিস্থিতি ও নিরাপত্তাহীনতার এমন ক্রান্তিকালীন সময়ে তারেক রহমানের এ বক্তব্যে নতুন করে আশার আলো ছড়িয়েছে। তার বক্তব্য শুনে সামাজিক মাধ্যমে প্রশংসায় ভাসিয়েছেন নানান শ্রেণি-পেশার মানুষ।
সেই তালিকায় যুক্ত হলেন আলোচিত চিত্রনায়িকা পরীমণি। তিনি তারেক রহমানের বক্তব্যে শান্তিশৃঙ্খলা রক্ষার প্রত্যয়ের কথা শুনে মুগ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথায় মুগ্ধতার কথা ব্যক্ত করেন পরি।
স্ট্যাটাসে ঢালিউডের এ নায়িকা বলেন, “আজ এ দেশের মানুষ চায়…” যখন বললেন একদম শিরদাঁড়ায় এসে বিধলো। কি যে এক মুগ্ধতা ছড়িয়ে পড়ল চারিদিকে!
‘শান্তি নেমে আসুক সবার জীবনে আর কিছু চাওয়ার নেই’— স্ট্যাটাসে উল্লেখ করেন পরিমণি।
এর আগে আজ বেলা ১১টা ৩৯ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারেক রহমান। সেখানে দলের শীর্ষস্থানীয় নেতারা তাকে স্বাগত জানান। প্রায় এক ঘণ্টা বিমানবন্দরে অবস্থান করে দুপুর ১২টা ৪১ মিনিটে পূর্বাচলে নির্মিত গণসংবর্ধনা মঞ্চের উদ্দেশে বাসে করে যাত্রা করেন তিনি।
তারেক রহমানকে স্বাগত জানাতে বিমানবন্দরের আশপাশের সড়ক ও পূর্বাচলে সমবেত হয়েছিলেন লাখ লাখ নেতা–কর্মী। উচ্ছ্বসিত নেতা–কর্মীদের অভিনন্দনের জবাব দিতে দিতে সংবর্ধনাস্থলে যান তারেক রহমান। এতে সাত কিলোমিটার দূরত্বের ওই পথ যেতে তিন ঘণ্টার বেশি সময় লেগে যায়।
জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সব নেতাদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যেকোনো মূল্যে আমাদের এই দেশের শান্তিশৃঙ্খলা রক্ষা করতে হবে। যেকোনো উসকানির মুখে আমাদের ধীর শান্ত থাকতে হবে।’
এবি/