দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নতুন ছবি মুক্তির আগেই বিস্ফোরক মন্তব্য করে বসলেন রাশমিকা মান্দানা। আগামী ৭ নভেম্বর মুক্তি পাচ্ছে তার ছবি ‘দ্য গার্লফ্রেন্ড’। তার ঠিক মুখেই অদ্ভুত ইচ্ছে প্রকাশ করে অভিনেত্রী জানালেন, তিনি চান পুরুষদেরও পিরিয়ড হোক।
‘দ্য গার্লফ্রেন্ড’ ছবির প্রচারে সম্প্রতি রাশমিকা জগপতি বাবুর ‘জয়াম্মু নিশ্চয়াম্মু রা’ শোতে গিয়েছিলেন।
সেখানেই সঞ্চালক অভিনেত্রীর সঙ্গে মজা করেন। তুলে আনেন স্কুল জীবনে রাশমিকা করা এক অভিযোগের প্রসঙ্গ। জগপতি বাবু জানতে চান অভিনেত্রী কি সত্যিই চাইতেন পুরুষদের পিরিয়ড হোক? জবাবে সম্মতি জানান তিনি। তার মতে পুরুষদেরও অভিজ্ঞতা হওয়া উচিত যে এই সময় নারীদের ঠিক কতটা যন্ত্রণা ভোগ করতে হয়।
তার এই বক্তব্য যেমন শোরগোল ফেলেছে, তেমনই দারুণ প্রশংসিত হয়েছে।
ঠিক কী বলেছেন অ্যানিম্যাল খ্যাত নায়িকা? রাশমিকা এদিন শোতে জগপতি বাবুর প্রশ্নের জবাবে বলেন, ‘আমি চাই পুরুষদেরও ঋতুস্রাব হোক। তখনই কেবল ওরা বুঝতে পারবেন ঠিক কতটা যন্ত্রণা হয়। প্রতি মাসে নারীদের কতটা অস্বস্তি, অসুবিধায় পড়তে হয়। কিভাবে সব সামলাতে হয়।
শুধু তাই নয় এই শোতেই নজর কাড়ে অভিনেত্রীর হাতের আংটিও। রাশমিকা যখন দর্শকদের উদ্দেশে হাত নাড়াচ্ছিলেন তখন ঝলমল করে ওঠে তার হাতের আংটিটি। সেটি দেখেই জগপতি বাবু মজা করে বলেন, তোমার জীবনে এত বিজয়! বিজয় দেবেরাকোন্ডা বন্ধু হয়, বিজয় সেতুপতি... ভক্ত, বিজয় থালাপতি... চিরকালের ভক্ত। মনে হচ্ছে তুমি বিজয় আর বিজয়ম (সাফল্য) দুটোই দখল করে নিয়েছ। এই কথা শুনেই লজ্জায় লাল হয়ে যান রাশমিকা।
প্রসঙ্গত, ‘দ্য গার্লফ্রেন্ড’ ছবিতে রাশমিকা মান্দানার বিপরীতে রয়েছেন দীক্ষিত শেট্টি। রাহুল রবীন্দ্রন এই ছবিটির পরিচালনা করেছেন। পরিচালকের মতে এই ছবি মুক্তির পর নাকি মেয়েরা নতুন করে বিচার করতে, বুঝতে শিখবেন তাদের প্রেমিকদের। এ ছাড়া অভিনেত্রীর হাতে বর্তমানে একাধিক ছবি রয়েছে। তিনি এখন ‘মাইসা’ নামক একটি ছবির কাজ করছেন। বলিউডের এই প্রজেক্টটি নারীকেন্দ্রিক। এ ছাড়া আগামীতে বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে একটি পিরিয়ড অ্যাকশন ছবিতেও কাজ করবেন তিনি।
আরএ