দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢালিউডের জনপ্রিয় নায়িকা পরীমনি আবারও আলোচনায়। এবার তিনি জানিয়েছেন, ছোটবেলা থেকেই তার নাকি ১২টা বিয়ে করার ইচ্ছে ছিল!
সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের অনুষ্ঠান ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে অংশ নিয়ে পরীমনি তার ক্যারিয়ার, প্রেম, বিয়ে ও ব্যক্তিজীবন নিয়ে খোলামেলা কথা বলেন।
সাক্ষাৎকারে সঞ্চালক প্রশ্ন করেন—‘তুমি কতবার বিয়ে করতে চাও?’ উত্তরে হাসতে হাসতে পরীমনি বলেন, ‘আমার না আসলে ১২টা বিয়ে করার ইচ্ছে আছে। ছোটবেলা থেকেই মজা করে বলতাম, আমি এক ডজন বিয়ে করব। কিন্তু কেউ ভাবিনি এটা নিয়ে রিউমার স্ট্যাবলিশ হয়ে যাবে!’
কথোপকথনের এক পর্যায়ে পরীমনি আরও বলেন, তার অতীত নিয়ে যেসব গুঞ্জন ছড়িয়েছে, সেগুলোকে তিনি গুরুত্ব দেন না। ইসমাইল নামে এক ব্যক্তিকে বিয়ে করেছিলেন কি না—এমন প্রশ্নে পরীমনি অকপটে বলেন, ‘হ্যাঁ, ইসমাইল আমার সৎস্বামী ছিল।’
এ ছাড়া গায়ক শেখ সাদীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়েও মন্তব্য করেন তিনি। পরীমনি বলেন, ‘না, সাদী আমার ছোট ভাইয়ের মতো। ও আমার খুব কাছের, কিন্তু সম্পর্কটা ভাইবোনের মতোই।’
এক দশকের ক্যারিয়ারে একের পর এক বিতর্ক ও গুঞ্জনের মুখে পড়লেও পরীমনি জানান, এসব নিয়ে তিনি এখন আর মাথা ঘামান না—বরং নিজের কাজ ও জীবন উপভোগ করতেই বেশি মনোযোগী।
এমএস/